চলতি মাসের ১৮-ই পৃথিবীতে আছড়ে পড়বে শক্তিশালী চৌম্বকীয়-ঝড়, মানব শরীরে ক্ষতির সম্ভাবনা, সতর্কবার্তা রুশ বিজ্ঞানীদের

মস্কো: পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌর ঝড়। আগামী ১৮ তারিখ তা আছড়ে পড়বে এই গ্রহে। এমনটাই আশঙ্কাবাণী শোনালেন রুশ বিজ্ঞানীদের দল। তাঁদের দাবি, ওই ঝড় পৃথিবীর ম্যাগনেটোস্ফেয়ার বা চুম্বকমণ্ডল ক্ষতিগ্রস্ত হবে।
সৌর ঝড় যা চৌম্বকীয় ঝড় বা ভূচৌম্বকীয় ঝড় নামেও পরিচিত, সাধারণত টেলিযোগাযোগ ব্যবস্থায় প্রভাব ফেলে। যার ফলে, রেডার ব্ল্যাকআউট, রেডিও নেভিগেশন সিস্টেম সহ বিভিন্ন চৌম্বকীয় বা তড়িৎ-চৌম্বকীয় মাধ্যম নির্ভরশীল যন্ত্রপাতির ক্ষতি করে।
তবে, রাশিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্স-এর বিজ্ঞানীদের দাবি, কিছু কিছু সৌর-ঝড় মানুষ সহ বিভিন্ন জীবের ক্ষতিও করে। যেমন—রক্ত চলাচল, রক্তচাপ ও শরীরে অ্যাডরেনালিনের সক্রিয়তায় প্রভাব পড়ে। রুশ বিজ্ঞানীদের দাবি, আগামী ১৮ তারিখ যে ঝড় ধেয়ে আসছে, তার ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষের মাথাব্যথা, ঝিমুনি এবং ঘুমের ব্যাঘাত ঘটতে পারে।
Before You Go
Rahul Gandhi News | ফের ফোনে আড়ি পাতার অভিযোগ রাহুল গান্ধীর | ABP ANANDA LIVE
সেরা শিরোনাম





















