এক্সপ্লোর
চা চেয়ে পাননি, স্ত্রীকে খুন পাক যুবকের

করাচি: কর্মস্থল থেকে বাড়ি ফিরে স্ত্রীকে বলেছিলেন এক কাপ চা দিতে। কিন্তু স্ত্রী চা দিতে দেরি করছিলেন। তর সইছিল না স্বামীর। রাগের বশে তিনি সন্তানদের সামনেই কুপিয়ে খুন করলেন স্ত্রীকে। এরপর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন। ঘটনা পাকিস্তানের সিন্ধু প্রদেশের। নিহত মহিলার বাবার অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তির বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাগজি কোলহি নামে ওই ব্যক্তি স্বীকার করেছেন, তিনি রাগের বশেই স্ত্রী কিসো কোলহিকে (২৩) খুন করেছেন। পাকিস্তানের হিন্দু কাউন্সিল এই ঘটনার নিন্দা করেছে। এই সংগঠনের প্রধান রমেশ কুমার বলেছেন, এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক। তাঁরা এই ঘটনার বিষয়ে বিস্তারিত খবর নিচ্ছেন। হিন্দুদের এই ধরনের কাজ থেকে বিরত হওয়ার শিক্ষা দেওয়ার কথা ভাবছেন তাঁরা।
Before You Go
Mahua Moitra: 'আমার আশ্চর্য লাগছে যে, বিজেপি বলছে এটা দৈব বিচার', বারুইপুরে এনকাউন্টার প্রসঙ্গে বললেন মহুয়া মৈত্র
সেরা শিরোনাম
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















