এক্সপ্লোর

জম্মু ও কাশ্মীর নিয়ে বার্তা কান খুলে শুনে নেওয়া উচিত পাকিস্তানের, সাফ জানাল ভারত

রাষ্ট্রপুঞ্জ: গতকালই রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেছিলেন, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। কাশ্মীর ছিনিয়ে নেওয়ার দিবাস্বপ্ন পাকিস্তান যেন না দেখে। স্বরাজের মন্তব্যের জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করে রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত পাক দূত মালিহা লোধি দাবি করেন, ভারতের বিদেশমন্ত্রী পাকিস্তান সম্পর্কে ‘একরাশ মিথ্যে’ কথা বলেছেন। তিনি আরও দাবি করেন, স্বরাজের বক্তব্য ‘ইতিহাস ও বাস্তব পরিস্থিতির পরিপন্থী’। লোধি আরও দাবি করেন, জম্মু ও কাশ্মীর কখনই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ নয়। এটি একটি বিতর্কিত অঞ্চল এবং রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন প্রস্তাব অনুযায়ী এই বিতর্কের চূড়ান্ত নিষ্পত্তি করতে হবে। পাক দূতের এই মন্তব্যের কড়া জবাব দিয়েছে ভারত। নয়াদিল্লি বলেছে, কাশ্মীর যে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, এই বার্তা পাকিস্তানের কান খুলে শুনে নেওয়া উচিত। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে ফের ভারত পাকিস্তানকে এ কথা স্পষ্ট জানিয়ে দিল। সন্ত্রাসদমনে কোটি কোটি ডলার তহবিল পাওয়ার পরও পাকিস্তান সন্ত্রাসবাদীদের স্বর্গরাজ্য রয়ে গিয়েছে, তাও জানতে চেয়েছে ভারত। উত্তরদানের অধিকারে ভারত রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানি দূতের  ‘কল্পনাশ্রয়ী ও বিভ্রান্তিকর’ মন্তব্যও খারিজ করে দিয়েছে। লোধির মন্তব্যের জবাব দিতে গিয়ে রাষ্ট্রপুঞ্জে ভারতীয় মিশনের ফার্স্ট সেক্রেটারি এনাম গম্ভীর বলেছেন, ‘মনে হচ্ছে পাকিস্তানের মাননীয় প্রতিনিধিরা আমাদের বিদেশমন্ত্রী  তাঁর ভাষণে কী বলেছিলেন তা স্পষ্টভাবে শোনেননি’। স্বরাজের বক্তব্য উদ্ধৃত করে গম্ভীর বলেন, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং ভবিষ্যতেও থাকবে। তিনি বলেন, ‘আমরা আশা করছি এই জোরাল বার্তা খুব স্পষ্টভাবে শুনতে পেয়েছ পাকিস্তান’। গম্ভীর বলেন, পাকিস্তান তো একটা অসফল রাষ্ট্র, যারা নিজেদের মানুষের ওপরই অত্যাচার চালায়। তারাই আবার অন্যদের সহিষ্ণুতা, গণতন্ত্র ও মানবাধিকার সম্পর্কে উপদেশ বিতরণ করে। উত্তরদানের অধিকারের মাধ্যমে ভারতের অঙ্গরাজ্য জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে পাকিস্তানের কল্পানাশ্রয়ী ও বিভ্রান্তিকর মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন গম্ভীর। তিনি বলেছেন, পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদ থেকে নজর ঘোরাতেই এই প্রসঙ্গের অবতারণা করা হয়েছে। ভারতীয় প্রতিনিধি আরও বলেন যে, সন্ত্রাসবাদ নিয়ে আন্তর্জাতিক মহলের প্রশ্নের উত্তর দিচ্ছে না ইসলামাবাদ। গম্ভীর বলেন, ২০০৪-এ ভারতের বিরুদ্ধে আক্রমণ চালানোর জন্য  জঙ্গিদের তাদের বা তাদের নিয়ন্ত্রিত অঞ্চল ব্যবহার না করতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল পাকিস্তান। তাঁর প্রশ্ন, এই প্রতিশ্রুতির কথা কি পাকিস্তান অস্বীকার করতে পারে। ভারতীয় প্রতিনিধি বলেন, সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতি হিসেবে ব্যবহার করছে পাকিস্তান। তিনি আরও বলেন, ১৯৭১-এর যুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনী মানবসভ্যতার ইতিহাসে সবচেয়ে নৃশংস হত্যালীলা চালিয়েছিল।

সেরা শিরোনাম

China On India-Japan: ভারত-জাপান বন্ধুত্বে ঘুম উড়েছে চিনের
ভারত-জাপান বন্ধুত্বে ঘুম উড়েছে চিনের
Indus Waters Treaty : 'ইসলামাবাদ সেই হাতগুলো কেটে ফেলবে', সিন্ধু জলচুক্তি ইস্যুতে পাক মন্ত্রীর হুমকির জবাবে ভারত বলল...
'ইসলামাবাদ সেই হাতগুলো কেটে ফেলবে', সিন্ধু জলচুক্তি ইস্যুতে পাক মন্ত্রীর হুমকির জবাবে ভারত বলল...
Bus Accident : পাহাড়ি বাঁকে ঘোরার সময় ব্রেক ফেল ? দুর্ঘটনায় মহিলা-শিশু-সহ ৪০ জনের মৃত্যু পাকিস্তানে
পাহাড়ি বাঁকে ঘোরার সময় ব্রেক ফেল ? দুর্ঘটনায় মহিলা-শিশু-সহ ৪০ জনের মৃত্যু পাকিস্তানে
৮ দিন ধরে ১৪০ টন ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে, ১০০ ঘণ্টার অভিযানে বিস্ময়করভাবে উদ্ধার নিরাপত্তাকর্মী
৮ দিন ধরে ১৪০ টন ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে, ১০০ ঘণ্টার অভিযানে বিস্ময়করভাবে উদ্ধার নিরাপত্তাকর্মী

ভিডিও

Sebaashroy : স্বাস্থ্যসাথীর টাকা 'হাতাতে' সেবাশ্রয়ের রোগীদের পাঠানো হত বেসরকারি হাসপাতালে!
Debraj Chakraborty : দেবরাজ চক্রবর্তীর সম্পত্তির পরিমাণ নিয়ে একাধিক অভিযোগ বিজেপির!
Abhishek Banerjee :পরপর ইডি ও সিবিআই-র জিজ্ঞাসাবাদ, এবার সোশ্যাল মিডিয়ায় সুর চড়ালেন অভিষেক
TMC Bhawan Controversy : তৃণমূল ভবন কার? 'কালীঘাট তৃণমূল' নাকি 'ঋতব্রত তৃণমূল', কোন শিবিরের ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৩.০৭.২০২৬)।'সেবাশ্রয়'-এ 'অনিয়ম',অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৬ আইনের ২৭ ধারায় মামলা রুজু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget