এক্সপ্লোর

মার্কিন পত্রিকার ১০০ সবচেয়ে প্রভাবশালী মানুষের তালিকায় থাকার দৌড়ে মোদী, পুতিন, ট্রাম্প, নাদেল্লা

নিউইয়র্ক: সমসাময়িক বিশ্বে ছাপ ফেলেছেন, এমন ১০০ সবচেয়ে প্রভাবশালী মানুষের তালিকায় জায়গা পাওয়ার দাবিদারদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মাইক্রোসফটের প্রধান সত্য নাদেল্লা, যাঁর জন্ম হয়েছে ভারতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সদ্য ফের রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ভ্লাদিমির পুতিন, চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। তালিকাটি তৈরি করছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন টাইম ম্যাগাজিন। ১০০ জনের তালিকায় শেষ পর্যন্ত কারা থাকবেন, তা চূড়ান্ত করবেন টাইম সম্পাদকরা। তবে পত্রিকা কর্তৃপক্ষ পাঠকদের অনলাইনে ভোট দিয়ে জানাতে বলেছে, কোন ১০০ জনকে বছরের সবচেয়ে প্রভাবশালী মানুষ বলে মনে করছে তারা। এক দশকের বেশি হয়ে গেল টাইম পত্রিকা দুনিয়ার সবচেয়ে নামী শিল্পী, রাজনীতিক, নেতা, বিজ্ঞানী, সমাজকর্মী, শিল্পোদ্যোগীদের ১০০ জনের বার্ষিক তালিকা বের করে। এবারের তালিকা বেরবে সামনের মাসে। এবারের সর্বসেরা হওয়ার দৌড়ে থাকা নেতাদের তালিকায় আছেন মোদী। টাইম-এর গত বেশ কয়েক বছরে নিয়মিত সম্ভাব্য সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের সারিতে তাঁর নাম থাকছে। ২০১৬, ২০১৭ পরপর দু বছরই সম্ভাব্য সর্বসেরার তালিকায় ছিলেন তিনি। ২০১৫-য় টাইম তাঁকে দুনিয়ার ১০০ সবচেয়ে প্রভাবশালী মানুষের তালিকায় রেখেছিল। সেবার মোদীর প্রোফাইল লিখে দিয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এবারের সবচেয়ে প্রভাবশালী হওয়ার দৌড়ে থাকা মানুষজনের তালিকায় বাকিদের মধ্যে আছেন উত্তর কোরিয়ার কিম জং-উন, পাকিস্তানি মার্কিন অভিনেতা কুমাইল নানজিয়ানি, ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, মেয়ে জামাই তথা সিনিয়র উপদেষ্টা জারেড কুশনার, ফেসবুকের সিইও মার্ক জুকেরবার্গ, অ্যামাজন প্রধান জেফ বেজোস, ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ওবামাও। অভিবাসনে সংস্কার চেয়ে লড়াইয়ে নামা 'ড্রিমার্স' থেকে স্কুলে নিরাপত্তা ও বন্দুকের ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ চালুর দাবিতে আন্দোলনে হাঁটা পডু়য়ারাও সম্ভাব্য সবচেয়ে প্রভাবশালী তালিকায় থাকার দৌড়ে আছে।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Chestnut Trees in Blossom: ১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
Bangladesh News : সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন
সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন
AI Job Warning: ‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী
‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget