এক্সপ্লোর

বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিদের তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুকেশ অম্বানি

নিউ ইয়র্ক: একটি আন্তর্জাতিক পত্রিকার বিচারে বিশ্বের ১০ জন সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তির তালিকায় জায়গা পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৭৫ জন ব্যক্তির যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে মোদী ছাড়াও ভারতীয়দের মধ্যে আছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানি ও মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। মুকেশ আছেন ৩২ নম্বরে এবং নাদেলা ৪০ নম্বরে। হায়দরাবাদে জন্ম হলেও, নাদেলা অবশ্য এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। ভারতের প্রধানমন্ত্রীর বিষয়ে ওই পত্রিকার পক্ষ থেকে বলা হয়েছে, ‘গত কয়েক বছরে বিশ্বনেতা হয়ে উঠেছেন মোদী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সরকারি বৈঠকে মোদীর গুরুত্ব বেড়ে গিয়েছে। বিশ্ব উষ্ণায়নের ফলে ভারতের গ্রামাঞ্চলের কয়েক কোটি মানুষ ক্ষতির মুখে পড়েছেন। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক স্তরে জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবিলা করার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেছেন মোদী।’ বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিদের তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুকেশ অম্বানি মুকেশের বিষয়ে ওই পত্রিকা বলেছে, ’৪১.২ বিলিয়ন মার্কিন ডলারের মালিক মুকেশ অম্বানি ২০১৬ সালে ফোরজি মোবাইল ফোন পরিষেবা জিও চালু করে ভারতের বাজারে দাম কমানোর লড়াই শুরু করে দিয়েছেন। বিনামূল্যে ভয়েস কল, স্বল্পমূল্যে ডেটা এবং কার্যত বিনামূল্যে মোবাইল ফোন দেওয়ার মাধ্যমে ১৬০ মিলিয়ন গ্রাহক পেয়ে গিয়েছে জিও।’ এই তালিকায় এক নম্বরে চিনের প্রেসিডেন্ট জিনপিং। দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিন নম্বরে ট্রাম্প। ফেসবুকের সিইও মার্ক জুকেরবার্গ ১৩ নম্বরে, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ১৪ নম্বরে, চিনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং ১৫ নম্বরে এবং অ্যাপলের সিইও টিম কুক ২৪ নম্বরে আছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Asim Munir: ফের কি সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে পাকিস্তানে? শেহবাজ শরিফকে সরিয়ে সর্বেসর্বা হয়ে উঠবেন আসিম মুনির?
ফের কি সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে পাকিস্তানে? শেহবাজ শরিফকে সরিয়ে সর্বেসর্বা হয়ে উঠবেন আসিম মুনির?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget