এক্সপ্লোর

Narendra Modi : বিশ্বে শান্তি প্রতিষ্ঠার স্বার্থে আমরা একসঙ্গে কাজ করব' ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা মোদির

জনগণের উন্নতি ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠার স্বার্থে আমরা একসঙ্গে কাজ করব' সোশাল মিডিয়ায় পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। 

ওয়াশিংটন : হোয়াইট হাউসে ফিরছেন আবার। জয়ের ট্রেন্ড দেখেই ডোনাল্ড ট্রাম্পকে জয়ের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদি। 

মোদির বার্তা 

সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন, 'আগের বারের মতোই এবারও ভারত-মার্কিন সম্পর্ক মজবুত হবে। জনগণের উন্নতি ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠার স্বার্থে আমরা একসঙ্গে কাজ করব' সোশাল মিডিয়ায় পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। 

২০২৪ এ ক্ষমতায় ফেরার পরই নরেন্দ্র মোদিকেও জয়ের শুভেচ্ছা জানিয়েছিলেন ট্রাম্প। দুজনের 'বন্ধুত্বে'র চর্চা বিশ্ব জুড়ে। একে অপরকে বন্ধু বলে উল্লেখ করেছেন বারবার। এবারও ভোটের আগেই নরেন্দ্র মোদির সঙ্গে ভাল সম্পর্কের কথা উল্লেখ করেন তিনি।

অতীতে মোদি - ট্রাম্পের সম্পর্ক                            

এর আগেও একাধিকবার দু’জনের বন্ধুত্বের ছবি দেখেছে তামাম দুনিয়া।  সে ভারতের মাটিতে মোতেরায় নরেন্দ্র মোদির নামে স্টেডিয়াম উদ্বোধনই হোক , কিংবা হিউস্টনে হাউডি মোদি অনুষ্ঠান, মোদি ও ট্রাম্পকে একসঙ্গে দেখেছে ভারত ও আমেরিকা। দুজনের হালকা মেজাজে কথোপকথনও নজর কেড়েছে । আবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে ২০১৭ সাল থেকে একসঙ্গে বার্তা দিয়েছেন মোদি - ট্রাম্প। সম্প্রতি দীপাবলিতে শুভেচ্ছা জানাতে গিয়ে বাংলাদেশ প্রসঙ্গ টেনে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের তীব্র নিন্দা করেন ট্রাম্প। এই ভাবে বারবার তিনি আমেরিকাবাসী ভারতীয়দের মন কাড়ার চেষ্টা করেছেন। 

ট্রাম্পের বার্তা 

গত নির্বাচনে ট্রাম্প নয়, ক্ষমতায় আসেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তারপর নয়াদিল্লি-ওয়াশিংটন কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি না হলেও, ব্যক্তিগত উষ্ণতার ছবি দেখা যায়নি।  দ্বিতীয়বার ক্ষমতায় আসার ট্রেন্ড স্পষ্ট হওয়ার পরই একের পর এক দেশ থেকে আসছে শুভেচ্ছা।   বুধবার ফ্লরিডার পাম বিচে প্রথম বিজয় ভাষণ দেন তিনি। ট্রাম্প বলেন, 'আমেরিকাবাসীকে ধন্যবাদ। আমি আপনাদের পরিবার ও অধিকারের স্বার্থে লড়াই করব। আপনাদের ভবিষ্যতের জন্য লড়াই করব। সর্বকালীন সেরা রাজনৈতিক লড়াই দেখল আমেরিক। আজ আমরা ইতিহাস তৈরি করেছি। সেরা রাজনৈতিক প্রত্যাবর্তন দেখল পৃথিবী। অর্থনীতিতেও আমেরিকার প্রত্যাবর্তন দেখবে বিশ্ব। এই জয় দেশকে সুস্থ করে তুলতে সাহায্য করবে। এবার আমেরিকার স্বর্ণযুগ শুরু হবে। বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ হবে আমেরিকা। আমরা খুব শীঘ্রই সীমান্ত সিল করে দেব। কোনও ভাবেই অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না'

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Russia India Direct Train : সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
Pakistan News: হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
Mojtaba Khamenei Health: মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget