এক্সপ্লোর

Omicron Lockdown: ওমিক্রন সংক্রমণের শৃঙ্খল ভাঙতে পূর্ণ লকডাউনের পরামর্শ নেদারল্যান্ডসের বিশেষজ্ঞদের

Omicron in Netherland: ওমিক্রন সংক্রমণ সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতিতে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সরকার আজ অর্থাৎ শনিবার স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন।

Omicron in Netherland: করোনাভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র তথ্য অনুসারে,৭৭ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনার এই নয়া ভ্যারিয়েন্ট ডেল্টার তুলনায় দ্রুত গতিতে ছড়াতে পারে। এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ওমিক্রনের প্রাদুর্ভাব মোকাবিলায় বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনও কোনও দেশে সংক্রমণের শৃঙ্খল ছিন্ন করতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে  লকডাউন জারি, পরীক্ষার সংখ্যা বাড়ানোর সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। এরইমধ্যে কোভিড ১৯ মোকাবিলার রণকৌশল নির্ধারনের ব্যাপারে ইউরোপের দেশ নেদারল্যান্ডসের পরামর্শদাতা স্বাস্থ্য বিশেষজ্ঞরা (Health Expert)  বলছেন, ওমিক্রন সংক্রমণ থেকে বাঁচতে দেশজুড়ে সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটতে হবে। 

নেদারল্যান্ডসের স্বাস্থ্যমন্ত্রী হুগো জে ডং (Hugo de Jong) গত শুক্রবার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন, সরকার করোনার নয়া ভ্যারিয়েন্টের ক্রমবর্দ্ধমান সংক্রমণের বিষয়ে উদ্বিগ্ন। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন, আমি নিজে থেকে এ ব্যাপারে কিছু বলব না। কিন্তু সরকার স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলবে। উল্লেখ্য, ওমিক্রন সংক্রমণ সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতিতে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সরকার আজ অর্থাৎ শনিবার স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। এই বৈঠকে ওমিক্রন সংক্রমণের শৃঙ্খল ভঙ্গ করতে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা যাবে, সেগুলি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। 

উল্লেখ্য়, নেদারল্যান্ডসে গত নভেম্বরেই করোনা ভাইরাস সংক্রান্ত বিধিনিষেধের বিরুদ্ধে লোকজন হিংসাত্মক আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন। প্রতিবাদ আন্দোলনের সময় পুলিশের পাল্টা ব্যবস্থায় বেশ কয়েকজন জখম হয়েছিলেন। উল্লেখ্য়, করোনা ভাইরাস সংক্রান্ত বিধিনিষেধের বিরুদ্ধে নেদারল্যান্ডসে এটাই প্রথম প্রতিবাদ বিক্ষোভ ছিল না। এর আগেও গত জানুয়ারিতে পূর্ণ লকডাউনের প্রতিবাদে পথে নেমেছিলেন লোকজন। 

উল্লেখ্য়, গত বুধবারই ব্রিটেনে সর্বাধিক দৈনিক করোনা সংক্রমণের খবর সামনে এসেছে। ওই দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭৮ হাজার। আর এই ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশের সরকারের মধ্যেই উদ্বেগ ছড়িয়েছে।  ভারতও পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে এবং স্বাস্থ্য সংক্রান্ত সংকট দেখা দিলে তার মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget