এক্সপ্লোর

মাসুদ আজহারকে সন্ত্রাসবাদী ঘোষণার প্রস্তাবে সময় হলেই সিদ্ধান্ত, জানাল চিন

বেজিং: মাসুদ আজহারকে রাষ্ট্রপুঞ্জকে দিয়ে সন্ত্রাসবাদী ঘোষণার বকেয়া প্রস্তাব সম্পর্কে সময় হলেই সিদ্ধান্ত নেবে বলে জানাল চিন। জয়েশ-ই-মহম্মদ প্রতিষ্ঠাতাকে সন্ত্রাসবাদী ঘোষণার দাবিতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ১২৬৭ সন্ত্রাসবাদ বিরোধী কমিটিতে প্রস্তাব দিয়েছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশ। এ বছরের গোড়ায় পদ্ধতিগত কারণ দেখিয়ে ৬ মাসের জন্য ওই প্রস্তাবে সিদ্ধান্ত গ্রহণ ঠেকিয়ে রাখে চিন। শীঘ্রই এ ব্যাপারে রিভিউ হওয়ার কথা। লিখিত প্রতিক্রিয়ায় চিনা বিদেশমন্ত্রক বলেছে, এর আগে অনেকবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ১২৬৭ কমিটির তালিকাভুক্তি নিয়ে চিনের অবস্থান জানিয়েছি আমরা। চিন বরাবর ভারতের উদ্যোগে বাধা দিচ্ছে, বলছে, রাষ্ট্রপুঞ্জের ১২৬৭ কমিটিতে এ ব্যাপারে ঐকমত্য হয়নি। আল কায়েদা ও ইসলামিক স্টেটের সঙ্গে যোগসূত্র থাকা সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি ও তাদের নেতাদের ওপর দুনিয়াব্যাপী নিষেধাজ্ঞা জারি করে ওই কমিটি। জয়েশ ইতিমধ্যে নিষেধাজ্ঞা তালিকায় আছে। এই নিয়ে দ্বিতীয় বছর আজহারের ওপর নিষেধাজ্ঞা জারির প্রয়াসে বাধা চিনের। ওই নিষেধাজ্ঞা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হত পাকিস্তান। পঠানকোট হামলা তার মস্তিষ্কপ্রসূত বলে অভিযোগ করে গত বছরের মার্চে মাসুদের ওপর নিষেধাজ্ঞা চেয়ে রাষ্ট্রপুঞ্জে যায় ভারত। চিন প্রথমে ভারতের প্রয়াস ৬ মাসের জন্য ঠেকিয়ে রাখে, তারপর তিন মাস টেকনিক্যাল কারণ দেখিয়ে অন্তরায় সৃষ্টি করে। গত ৩১ ডিসেম্বর সেই বাধার সমাপ্তি হয়, যদিও তার ফলে ভারতের আবেদনটি অচল হয়ে যায়। রাষ্ট্রপুঞ্জের ১৫ দেশের কমিটির বাকিরা সবাই মাসুদকে ১২৬৭ কমিটির নিষেধাজ্ঞা তালিকায় ফেলার ভারতের দাবিকে সমর্থন করলেও বাধা দেয় একমাত্র চিনই। নিষেধাজ্ঞা জারি হলে মাসুদের সম্পত্তি বাজেয়াপ্ত হবে, তার যাতায়াতেও বিধিনিষেধ চাপবে।

সেরা শিরোনাম

Bangladesh News : ফের ঢাকার রাস্তায় ফিরল ভারত-বিরোধী স্লোগান, নিশানায় তারেক রহমানের সরকার
ফের ঢাকার রাস্তায় ফিরল ভারত-বিরোধী স্লোগান, নিশানায় তারেক রহমানের সরকার
Israel Election: ইজরায়েলে রাজনৈতিক অস্থিরতা, ভারতের চিন্তা কোথায়? প্রতিরক্ষা থেকে তেল, প্রভাব পড়তে পারে একাধিক ক্ষেত্রে
ইজরায়েলে রাজনৈতিক অস্থিরতা, ভারতের চিন্তা কোথায়? প্রতিরক্ষা থেকে তেল, প্রভাব পড়তে পারে একাধিক ক্ষেত্রে
High Speed Traisn Collide: মুখোমুখি ধাক্কা দু'টি হাইস্পিড ট্রেনের, ভয়ঙ্কর দুর্ঘটনা স্পেনে, হতাহতের সংখ্যা বাড়ছে
মুখোমুখি ধাক্কা দু'টি হাইস্পিড ট্রেনের, ভয়ঙ্কর দুর্ঘটনা স্পেনে, হতাহতের সংখ্যা বাড়ছে
Brazil Elections: নির্বাচনে পরাজিত হয়ে পালিয়ে গেলেন বলসোনারো? ব্রাজিলের বাইরে যাওয়া নিষিদ্ধ করেছিল আদালত, দেশ ছাড়লেন রাতারাতি
নির্বাচনে পরাজিত হয়ে পালিয়ে গেলেন বলসোনারো? ব্রাজিলের বাইরে যাওয়া নিষিদ্ধ করেছিল আদালত, দেশ ছাড়লেন রাতারাতি

ভিডিও

Firhad Hakim : গদ্দার পোস্টারের পর এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে পড়ল নিখোঁজ পোস্টার
Maa Flyover Accident: নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে অন্য গাড়িতে ধাক্কা, মা ফ্লাইওভারে দুর্ঘটনা
যুক্তি তক্কো পর্ব ২ : পুজো নিয়েই প্রতারণায়, জালে প্রাক্তন মন্ত্রী, সামনে আসবে পুরনো পাপ? যন্ত্র এবং যন্ত্রী?
BJP News: বিজেপি নেতাকেই হুঁশিয়ারি দিলেন BJP বিধায়ক মানব গুহর
যুক্তি তক্কো পর্ব ১ : এদিকে যখন মৃত্যুমিছিল, ওদিকে ভাঙছে বইয়ের স্টল, অভূতপূর্ব টানাপোড়েনের পেছনে শুধুই ‘কর্মফল‘?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget