এক্সপ্লোর

গড়ে দৈনিক ৬৩২ জন হিন্দু বাংলাদেশ ছাড়ছেন, তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বইয়ে

ঢাকা: দৈনিক গড়ে ৬৩২ জন হিন্দু বাংলাদেশ ছাড়ছেন। এই চলতি ‘প্রবণতা’ অব্যাহত থাকলে ৩০ বছর পর একজনও হিন্দু থাকবে না বাংলাদেশে। এমনই আশঙ্কা প্রকাশ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ আবুল বরকত। গত ৪৯ বছর ধরে সংখ্যালঘু গোষ্ঠীটির বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার হার সেদিকেই ইঙ্গিত করছে বলে মন্তব্য করেছেন তিনি। বাংলাদেশের 'ঢাকা ট্রিবিউন' জানিয়েছে, অর্থনীতির এই অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর একটি সাম্প্রতিক বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে তথ্য দিয়েছেন, ১৯৬৪ থেকে ২০১৩ সালের মধ্যে ধর্মীয় কারণে নিগ্রহ, বৈষম্যের শিকার হয়ে বাংলাদেশ ত্যাগ করেছেন ১ কোটি ১৩ লক্ষ হিন্দু, যার অর্থ প্রতিদিন সংখ্যালঘু গোষ্ঠী থেকে গড়ে ৬৩২ জন ভিটেমাটি ছেড়েছেন। বছরে সংখ্যাটা দাঁড়াচ্ছে ২ লক্ষ ৩০ হাজার ৬১২। বরকত জানিয়েছেন, এ নিয়ে গত ৩০ বছরের গবেষণায় তিনি দেখেছেন, ১৯৭১-এ স্বাধীনতাপ্রাপ্তির পর থেকে সামরিক সরকার ক্ষমতায় থাকাকালেই হিন্দুদের দেশত্যাগ হয়েছে সবচেয়ে বেশি। বরকতের বইয়ে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের আগে দৈনিক দেশত্যাগী হিন্দুর সংখ্যা ছিল ৭০৫। ১৯৭১-১৯৮১ পর্বে সংখ্যাটা হয় ৫১২, ১৯৮১থেকে ১৯৯১ এর মধ্যে তা কমে হয় ৪৩৮। কিন্তু ১৯৯১ থেকে ২০০১, এই দশ বছরে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ৭৬৭-তে। ২০০১-২০১২ পর্বে প্রতিদিন বাংলাদেশ ছাড়েন ৭৭৪ জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অজয় রায় বলেন, পাকিস্তানি শাসনকালে  শত্রু সম্পত্তি বলে ঘোষণা করে হিন্দুদের সম্পত্তি দখল করে নেয়  তত্কালীন সরকার। পাক শাসন থেকে স্বাধীনতা লাভের পর আবার সেই সম্পত্তি খাস ঘোষণা করে অধিগ্রহণ করে বাংলাদেশ সরকার। এই দুই পদক্ষেপের জেরে ভূমিহীন হয়ে পড়েন বাংলাদেশের ৬০ শতাংশ হিন্দু, দাবি করা হয়েছে  বরকতের বইয়ে। সংখ্যালঘু ও গরিবদের জমির ওপর অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বলে অনুষ্ঠানে জানান অবসরপ্রাপ্ত বিচারপতি কাজি এবাদুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক প্রফেসর ফরিদ উদ্দিন বলেন, সরকারকে সুনিশ্চিত করতে হবে যে, ভূমিপুত্রদের কোনও ক্ষতি হবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?
Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget