এক্সপ্লোর

পঠানকোট হামলায় জড়িতদের সাজা চাই, পাকিস্তানকে ওবামা

ওয়াশিংটন: ২৬/১১-র সন্ত্রাসবাদী নাশকতার পাশাপাশি পঠানকোট হামলায় জড়িত দোষীদেরও সাজা দিতে হবে। পাকিস্তানকে স্পষ্ট বার্তা বারাক ওবামার। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর পাক ভূখণ্ড থেকে জয়েশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবা ও ডি কোম্পানির মতো গোষ্ঠীগুলির বিপদ মোকাবিলায় ভারতের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।   দুজনের বৈঠকের পর দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ২০০৮-এর মুম্বই হামলা ও ২০১৬-র পঠানকোট সন্ত্রাসবাদী আক্রমণে জড়িতদের সাজা দেওয়ার জন্য পাকিস্তানকে বার্তা দিয়েছেন দুজনে (মোদী, ওবামা)।   আলোচনায় দুজনেই একমত হয়েছেন যে, মানব সভ্যতার সামনে লাগাতার সঙ্কটে ফেলছে সন্ত্রাসবাদ। প্যারিস থেকে পঠানকোট, ব্রাসেলস থেকে কাবুলে ঘটে যাওয়া সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করেছেন তাঁরা। বিশ্বের যে কোনও স্থানে সন্ত্রাসবাদী হামলার দোষীদের সাজাদান, তাদের সহায়ক পরিকাঠামো ভেঙে দিতে  দ্বিপাক্ষিক স্তরে ও সমমনোভাবাপন্ন দেশগুলির সঙ্গে একযোগে আরও দ্বিগুণ প্রয়াস চালানোর শপথও নিয়েছেন তাঁরা। বিবৃতিতে  বলা হয়েছে, আল কায়েদা, ডায়েশ বা আইএসআইএস, জয়েশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবা, ডি কোম্পানি ও তাদের সহযোগীদের থেকে আসা সন্ত্রাসবাদী বিপদ রুখতেঐক্যবদ্ধ প্রয়াসের কথা বলেছেন দু জনেই।

সেরা শিরোনাম

Nepal Flash Flood : ভারত-চিন-সহ অন্য দেশের উদ্ধারকাজে সাহায্যের প্রস্তাব ফেরাল বিধ্বস্ত নেপাল, নেপথ্যে কী ?
ভারত-চিন-সহ অন্য দেশের উদ্ধারকাজে সাহায্যের প্রস্তাব ফেরাল বিধ্বস্ত নেপাল, নেপথ্যে কী ?
Nepal Flash Flood : ভেসে আসছে মহিলার দেহ, চুলের মুঠি ধরে সোনার কানের দুল চুরি নেপালে
ভেসে আসছে মহিলার দেহ, চুলের মুঠি ধরে সোনার কানের দুল চুরি নেপালে
Nepal News : প্রাণভয়ে বাইক-চারচাকা গাড়ি ঘুরিয়ে 'দ্রুত' এলাকা ছাড়ছেন সকলে, কেউ কেউ উঠলেন উঁচু জায়গায়; নেপালে ফের 'বিপদঘণ্টা'
প্রাণভয়ে বাইক-চারচাকা গাড়ি ঘুরিয়ে 'দ্রুত' এলাকা ছাড়ছেন সকলে, কেউ কেউ উঠলেন উঁচু জায়গায়; নেপালে ফের 'বিপদঘণ্টা'
YouTube vs Bilibili: ১০০০ ভিউ হলেই মিলবে ৬০ টাকা, চিনের বিলিবিলি কি ইউটিউবের বিকল্প হয়ে উঠবে?
১০০০ ভিউ হলেই মিলবে ৬০ টাকা, চিনের বিলিবিলি কি ইউটিউবের বিকল্প হয়ে উঠবে?

ভিডিও

Agnimitra Paul | 'দেখেই রেগে গেছিলাম, ভেবেচিন্তে কথা বলিনি', পার্ক স্ট্রিটের ঘটনায় অগ্নিমিত্রা
Kunal Ghosh | 'ওটাকে আজ আবার ভাইরাল করুন', আঠাশের মঞ্চ থেকে সরাসরি আক্রমণে কুণাল ঘোষ। TMCP News
Flash Flood in Nepal: চিনে ফের ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.১ | China Earthquake
Sange Suman(২৭.০৮.২৬)পর্ব ২ | 'বিজেপিতে তোলাবাজি', মানছেন রূপা, 'ঠিক সময়ে দাওয়াই', বললেন দিলীপ
Sange Suman (২৭.০৮.২৬)পর্ব ১ | বিলবোর্ড ভাঙার অভিযানে বাধা, দু'পক্ষের তুমুল ধস্তাধস্তি, অভিষেক-পুলিশ বচসা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: প্রোমোটারের সঙ্গে ষড়যন্ত্র করে ফ্ল্যাট মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, দায়ের এফআইআর
প্রোমোটারের সঙ্গে ষড়যন্ত্র করে ফ্ল্যাট মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, দায়ের এফআইআর
Sukanta Majumdar: 'একজন ষণ্ডামার্কা লোক আছে, সে কি নিজেকে সুনীল শেট্টি ভাবেন ?' কাকে নিশানা সুকান্ত মজুমদারের
'একজন ষণ্ডামার্কা লোক আছে, সে কি নিজেকে সুনীল শেট্টি ভাবেন ?' কাকে নিশানা সুকান্ত মজুমদারের
Abhishek Banerjee: আমার জায়গায় রাইট আমার, আপনি বোর্ড খুলেছেন, আমি ব্যানার লাগিয়েছি, আবার খুললে... : অভিষেক
আমার জায়গায় রাইট আমার, আপনি বোর্ড খুলেছেন, আমি ব্যানার লাগিয়েছি, আবার খুললে... : অভিষেক
Sovan Chatterjee: আমার পদত্যাগের দেড় মিনিট আগে ১৪ তলায় শুভেন্দু আমায় বলল, দাদা আর পারা যাচ্ছে না : শোভন
আমার পদত্যাগের দেড় মিনিট আগে ১৪ তলায় শুভেন্দু আমায় বলল, দাদা আর পারা যাচ্ছে না : শোভন
Uttar Ptadesh Plane Crash: বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত দুই পাইলটই, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত দুই পাইলটই, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
Nepal Flash Flood: খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
POCSO Case: নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
Sugar Crunch: চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
Embed widget