এক্সপ্লোর
কিরগিজস্তানে চিনা দূতাবাসে বিস্ফোরণ, মৃত ১, জখম ১ মহিলা সহ ৩

বিশকেক: কিরগিজস্তানে চিনা দূতাবাসে বিস্ফোরণ। মৃত ১, জখম এক মহিলা-সহ ৩। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর। সাবেক সোভিয়েত ইউনিয়নের রাজধানী কিরগিজস্তানের চিনা দূতাবাসের গেটে ধাক্কা মারে একটি গাড়ি। সেসময় বিস্ফোরণ হয়। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ি চালকের। জখম হন দূতাবাসের দুই কর্মী ও এক মহিলা। কিরগিজস্তানের নিরাপত্তা সংস্থা এই বিস্ফোরণের তদন্ত শুরু করেছে।
Before You Go
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
সেরা শিরোনাম
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক





















