এক্সপ্লোর

বান্ধবীকে খুনের দায়ে ৬ বছরের জেল ব্লেড রানার পিস্টোরিয়াসের

প্রিটোরিয়া: বান্ধবীকে হত্যার দায়ে ৬ বছরের জেল হল দক্ষিণ আফ্রিকার প্যারা অলিম্পিকে সোনার পদক জয়ী রানার অস্কার পিস্টোরিয়াসের৷ ২০১৩ সালের ১৪ই ফেব্রুয়ারি ব্লেড রানারের বান্ধবী রিভা স্টিনক্যাম্প খুন হন৷ অভিযোগ ওঠে বান্ধবীকে খুন করেছেন অস্কার৷ যদিও জেরায় ও আদালতে অস্কার দাবী করেন বাড়িতে কেউ ঢুকে পড়েছে ভেবে গুলি চালান তিনি। কিন্তু সেই গুলিতে রিভার মৃত্যু হয়। এরপর দীর্ঘ মামলার পর দক্ষিণ আফ্রিকার আদালত দোষী সাব্যস্ত করে ব্লেডরানারকে৷ শেষ শুনানির পর সম্ভাবণা ছিল ১৫ বছরের কারাবাসের৷ কিন্তু এদিনই বিচারপতি রায় ঘোষণার আগে জানিয়ে দেন, ১৫ বছরের জেল হবে না পিস্টোরিয়াসের৷ শেষ পর্যন্ত ৬ বছরের জন্য পিস্টোরিয়াসকে জেলে পাঠানোর রায় ঘোষণা করেন রিচারক। পিস্টোরিয়াসের বিরুদ্ধে মামলা নিয়ে আগ্রহ ছিল সারা বিশ্বে। এদিন বিচারপতি থোকোজাইল মিসাপার রায় ঘোষণার সঙ্গে সঙ্গে এই মামলার যবনিকা পাত ঘটল। হাইকোর্টের বিচারপতি মিসাপা সাজা ঘোষণা করতে গিয়ে বলেছেন, জনমত যতই প্রবল বা ধারাবাহিক হোক না কেন, তা আদালতের সিদ্ধান্তের ক্ষেত্রে কোনও ভূমিকা পালন করতে পারে না। এদিন সাজা ঘোষণার আগে নিজের আইনি দলের সদস্যদের আলিঙ্গন করেন ২৯ বছরের ব্লেড রানার। গত বছরের ডিসেম্বরেই তিনি একটি আপিল আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন। সাজা পর্বের শুনানিতে পিস্টোরিয়াসের আইনজীবীরা জানান, শৈশবেই একটি পা বাদ দিতে হয়েছিল তাঁর। তাঁর এই শারীরিক অক্ষমতা ও মানসিক দিকটি বিবেচনা করে সাজার মেয়াদ হ্রাসের আর্জি জানান আইনজীবীরা। অন্যদিকে, সরকারি আইনজীবীরা সর্বোচ্চ ১৫ বছরের সাজার আর্জি জানান। তাঁদের যুক্তি ছিল, ঘটনার পর কোনও অনুতাপ ছিল না দোষীর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget