এক্সপ্লোর

কানাডায় বালুচ আন্দোলন কর্মীর রহস্যজনক মৃত্যু, প্রধানমন্ত্রী মোদিকে পাঠিয়েছিলেন রাখীবন্ধনের বার্তা

বালুচ অধিকার আন্দোলনের সুপরিচিত কর্মী করিমা বালুচের রহস্যজনক মৃত্যু। বারেবারেই বালুচিস্তানে পাক সেনা ও সরকারের অত্যাচার নিয়ে সরব ছিলেন করিমা। কানাডার টোরেন্টোয় সেই করিমাকে মৃত অবস্থায় উদ্ধার করা হল।

টরেন্টো: বালুচ অধিকার আন্দোলনের সুপরিচিত কর্মী করিমা বালুচের রহস্যজনক মৃত্যু। বারেবারেই বালুচিস্তানে পাক সেনা ও সরকারের অত্যাচার নিয়ে সরব ছিলেন করিমা। কানাডার টোরেন্টোয় সেই করিমাকে মৃত অবস্থায় উদ্ধার করা হল। ২০১৬-তে পাকিস্তান থেকে চলে এসেছিলেন করিমা। স্থানীয় পুলিশ জানিয়েছে যে, গত রবিবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। সোমবার তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে টোরেন্টো পুলিশ। তাঁর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। কয়েকটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, টরেন্টোর লেকশোরের কাছে একটি দ্বীপে তাঁকে জলে ডোবা অবস্থায় উদ্ধার কর হয়। মৃতদেহ শনাক্ত করেন তাঁর স্বামী হাম্মাল হায়দর। প্রয়াত কর্মীর স্মরণে ৪০ দিনের শোকের ঘোষণা করেছে বালুচ ন্যাশনাল মুভমেন্ট। বালুচিস্তানে নারী অধিকার রক্ষার প্রথমসারির মুখ ছিলেন কানাডীয় উদ্বাস্তু, যিনি জীবন বিপন্ন হওয়ায় কয়েকজন বন্ধুর সাহায্যে কোনওক্রমে বালুচিস্তান থেকে পালিয়ে এসেছিলেন। পাকিস্তানে মনস্তত্ত্বর প্রাক্তন ছাত্রী ২০১৬-তে তাঁদের স্বাধীনতা সংগ্রামে সমর্থনের আর্জি জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য রাখীবন্ধনের বার্তা রেকর্ড করেছিলেন করিমা। ভারতের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো বার্তায় করিমা বলেছিলেন, বালুচিস্তানে তাঁর বোনের তাঁদের লড়াইটা লড়বেন। তাঁদের এই লড়াইয়ের কন্ঠস্বর হয়ে ওঠার জন্য করিমা আর্জি জানিয়েছিলেন। বিবিসি ২০১৬-তে তাঁকে বিশ্বের সবচেয়ে বেশি অনুপ্রেরণাদায়ক ও প্রভাবশালী মহিলাদের ১০০ জনের তালিকায় রেখেছিল। ছাত্র সংগঠন বালুচ স্টুডেন্ট অর্গানাইজেশন (আজাদ)-র নেত্রী হিসেবে পরিচিতি পেয়েছিলেন করিমা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SCO Summit : SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
Bangladesh News: ‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget