এক্সপ্লোর

সীমান্ত পেরিয়ে ভারতীয় সেনার আক্রমণের দাবি অস্বীকার পাকিস্তানের

ইসলামাবাদ: ভারতীয় সেনাবাহিনী সীমান্ত পেরিয়ে পাকিস্তানের একটি সেনা চৌকি লক্ষ্য করে হামলা চালিয়ে তিন জওয়ানকে হত্যা করেছে বলে যে দাবি করেছিল, সেটা অস্বীকার করল পাকিস্তান। রাওয়ালপিণ্ডিতে এক সাংবাদিক বৈঠকে পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুরের দাবি, ‘ভারত সম্প্রতি দাবি করেছে, তাদের ১০ জন সেনা জওয়ান পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে পাকিস্তানের জওয়ানদের হত্যা করেছে। কাশ্মীর থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যই এই মিথ্যা প্রচার করছে ভারত। গত বছরের সার্জিক্যাল স্ট্রাইকও মিথ্যা প্রচার ছিল। ভারত এই ধরনের অপেশাদার পরিকল্পনার মাধ্যমে আমাদের প্রলুদ্ধ করতে পারবে না।’ কয়েকদিন আগেই ভারতীয় সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের রজৌরি জেলার কেরি সেক্টরে পাক সেনার ব্যাট বাহিনীর হামলায় চার সেনার মৃত্যুর বদলা নিয়েছে ভারত। ঘাতক কম্যান্ডোদের একটি ছোট দল সীমান্ত পেরিয়ে পাক ভূখণ্ডে ২০০-৩০০ মিটার ঢুকে গিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আক্রমণ করেন। তিন পাক সেনার মৃত্যু হয়েছে এবং একজন জখম হয়েছেন। পাকিস্তান অবশ্য ভারতীয় সেনার এই আক্রমণের কথা স্বীকার করতে নারাজ। কুলভূষণ যাদবকে নিয়ে ভারতের উদ্বেগও খারিজ করে দিয়েছে পাক সেনা। গফুরের দাবি, ‘আমরা দায়িত্বশালী দেশ হিসেবে কুলভূষণ যাদবকে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে দিয়েছি। কিন্তু আমরা সৌজন্য দেখালেও, ভারতীয় সংবাদমাধ্যম সেটাকে নেতিবাচক হিসেবে দেখাবে।’ কাশ্মীরের মানুষের প্রতি পাকিস্তানের নৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন থাকবে বলেও ফের জানিয়েছেন গফুর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Abhijeet Dipke : 'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget