এক্সপ্লোর

২০১৮-র ভোটে সঈদের হাত ধরছেন মুশারফ?

নয়াদিল্লি: পাকিস্তানের ২০১৮-র সাধারণ নির্বাচনে মুম্বই সন্ত্রাসবাদী হামলার মাস্টারমাইন্ড হাফিজ সঈদের হাত ধরতে আগ্রহ প্রকাশ পারভেজ মুশারফের। ইতিমধ্যেই প্রকাশ্যে সঈদের প্রশংসা করেছেন তিনি। এবার একটি পাক সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে জামাত-উদ-দাওয়া প্রধানের সঙ্গে জোটের সম্ভাবনা নিয়ে প্রশ্নের উত্তরে প্রাক্তন পাক সামরিক প্রেসিডেন্ট বলেন, এখনও ওদের সঙ্গে কোনও আলোচনা হয়নি, তবে ওরা আমার সঙ্গে আসতে চাইলে স্বাগত। গত মাসেই সুন্নি তেহরিক, পাকিস্তান আওয়ামি তেহরিক, মজলিস-ই-ওয়াহদাতুল মুসলিমিন, নিজের দল অল পাকিস্তান মুসলিম লিগ সমেত প্রায় দু ডজন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর মহাজোট ঘোষণা করেন মুশারফ। তবে মুশারফের ২৩ দলের আওয়ামি ইত্তেহাদ অ্যালায়েন্স ঘোষণার পরদিনই জোট ছেড়ে বেরিয়ে যায় কয়েকটি দল। সঈদ গত শনিবার ২০১৮-র সাধারণ নির্বাচনে লড়ার কথা ঘোষণা করেন। আন্তর্জাতিক মহল তাঁকে জঙ্গি তকমা দিলেও পাকিস্তানের কয়েকটি ধর্মীয় গোষ্ঠীগুলির মধ্যে তাঁর প্রভাব আছে বলে মত বিশেষজ্ঞদের। দিনকয়েক আগেই তাঁকে গৃহবন্দি দশা থেকে মুক্তি দিতে নির্দেশ দেয় লাহোর হাইকোর্ট। সঈদ অবশ্য কোন কেন্দ্র থেকে লড়তে চান, সে ব্যাপারে কিছু জানাননি। গত আগস্টে তাঁর জামাত-উদ-দাওয়া মিল্লি মুসলিম লিগ নামে নতুন দল ঘোষণা করলেও তাকে এখনও স্বীকৃতি দেয়নি পাক নির্বাচন কমিশন। ২০০৮ এর ২৬/১১-র মুম্বই সন্ত্রাসে তাঁর হাত থাকার অভিযোগে সঈদকে ওয়ান্টেড জঙ্গি বলেছে ভারত, আমেরিকা। তাঁর ১ কোটি মার্কিন ডলার মাথার দামও ঘোষণা করেছে মার্কিন প্রশাসন। সম্প্রতি পাক মিডিয়াকে তিনি বলেছেন, লস্কর-ই-তৈবার সবচেয়ে বড় সমর্থক আমিই। জানি, ওরাও আমাকে পছন্দ করে, জামাত-উদ-দাওয়াও করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget