এক্সপ্লোর
সোস্যাল মিডিয়ায় জাতীয় নিরাপত্তা রক্ষাকারী সংস্থাকে নিশানা করে পোস্ট, গ্রেফতার পাকিস্তানি সাংবাদিক

প্রতীকী চিত্র।
ইসলামাবাদ: জাফরুল্লা আচাকাজাই নামে পাকিস্তানের এক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে, জাতীয় নিরাপত্তা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলিকে নিশানা করে সোস্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য পোস্ট করায়। উর্দু কুদরত সংবাদপত্রের এই সাংবাদিককে বালুচিস্তানের রাজধানী কোয়েটায় গত ২৫ জুন গ্রেফতার করেছে ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। জাফরুল্লার বাবা নিয়ামাতুল্লাহ আচাকাজাই ওই সংবাদপত্রের এডিটর-ইন-চিফ। তিনিও ২০১৬-র ইলেকট্রনিক অপরাধ দমন আইনে ছেলেকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান। স্থানীয় ম্যাজিস্ট্রেট ধৃত সাংবাদিককে আরও জেরা করার জ্ন্য হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। গত মাসেই পাক অভ্যন্তরীণমন্ত্রী নিসার আালি খান সোস্যাল মিডিয়ায় সেনাবাহিনীর বিরুদ্ধে প্রচার চলার অভিযোগ শুনে হুঁশিয়ারি দেন, এতে জড়িত থাকলে রেহাই মিলবে না।
Before You Go
Rahul Gandhi News | ফের ফোনে আড়ি পাতার অভিযোগ রাহুল গান্ধীর | ABP ANANDA LIVE
সেরা শিরোনাম
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক





















