এক্সপ্লোর

চরবৃত্তির অভিযোগ, পাকিস্তান থেকে ২ হাই কমিশন অফিসারকে ফেরাচ্ছে ভারত, দেশে ফিরে গেলেন নয়াদিল্লির পাক দূতাবাসের ৬ কর্মী

ইসলামাবাদ: ভারতে চরবৃত্তি, নিরাপত্তাবাহিনীর জওয়ানদের মোতায়েন সংক্রান্ত তথ্য পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে নয়াদিল্লির পাকিস্তান হাই কমিশনের ভিসা বিভাগের অফিসার মেহমুদ আখতারকে আটক, বহিষ্কারের জবাব? এবার সীমান্তের ওপারে ভারতীয় হাইকমিশনের অন্তত দুজন কর্তার বিরুদ্ধে নাশকতামূলক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ আনা হল। ভারতীয় হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সেলর রাজেশ অগ্নিহোত্রী ও প্রেস কাউন্সেলর বলবীর সিংহ নামে ওই দুই আধিকারিককে পাকিস্তান ছেড়ে চলে যেতে বলা হয়েছে বলে খবর জিও টিভি-র। তাঁদের ছবি সব এ খবর ফলাও করে সম্প্রচারিত করা হচ্ছে বিভিন্ন পাক টিভি চ্যানেলে। তবে নয়াদিল্লির খবর, ওই দুজনকে পাকিস্তান 'অবাঞ্ছিত' ঘোষণা করার আগে ভারতই তাঁদের দেশে ফিরিয়ে নিচ্ছে। কয়েকটি সূত্রকে উদ্ধৃত করে জিও টিভি-র খবর, হাইকমিশনের কর্মী  পরিচয়ের আড়ালে অগ্নিহোত্রী ভারতীয় গোয়েন্দা সংস্তা র-এর সঙ্গে সরাসরি যুক্ত, আর বলবীর পাকিস্তানে ভারতের ইনটেলিজেন্স ব্যুরো (আইবি)-র হয়ে কাজ করছেন। এমনকী বলবীর পাকিস্তানে যে সন্ত্রাসবাদী নেটওয়ার্ক চালাচ্ছিলেন,  সেই চক্রেই ছিল সুরগীত সিংহ নামে ইসলামাবাদের ভারতীয় হাই কমিশনের বহিষ্কৃত হওয়া কর্মী। প্রসঙ্গত, নয়াদিল্লির পাক হাই কমিশনের অফিসার মেহমুদ আখতার ধরা পড়ার পর ভারতে পাকিস্তানের চরবৃত্তির নেটওয়ার্কের শিকড় যে কতটা ছড়িয়েছে, তা ক্রমশ বেরিয়ে পড়ে। পুলিশি জেরায় মেহমুদের রেকর্ড করা বিবৃতিতে রাজধানীর পাক হাইকমিশনের অন্তত চার অফিসারের নাম রয়েছে, যাঁরা চরবৃত্তিতে যুক্ত। সৈয়দ ফারুক হাবিব, খাদিম হুসেইন, মুদাসির চিমা ও শাহিদ ইকবাল নামে ওই চারজনকে পাকিস্তান ফিরিয়ে নিতে পারে বলেও শোনা যাচ্ছিল। সর্বশেষ খবর, নয়াদিল্লির হাইকমিশনের ৬ জন কর্মীকে পাকিস্তান দেশে ফিরিয়ে নিচ্ছে। তাঁরা হয় দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বা তার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গিয়েছে। পাক হাই কমিশন সূত্রের বক্তব্য, আমাদের কূটনীতিকদের ভয় দেখাচ্ছে, ব্ল্যাকমেল করছে ভারত সরকার। তাঁদের পক্ষে এ দেশে থেকে কাজ করা সম্ভব হচ্ছে না।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Israel strikes on Iran: এবার আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা !
এবার আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা !
US Israel strikes on Iran: এই দেশগুলি ছাড়া বিশ্বের সবার খুলে দেওয়া হল হরমুজ প্রণালী ! বড় ঘোষণা ইরানের
এই দেশগুলি ছাড়া বিশ্বের সবার খুলে দেওয়া হল হরমুজ প্রণালী ! বড় ঘোষণা ইরানের
Iran Israel US War: ফুঁসছে ইরান, এবার চরম হুঁশিয়ারি ! অবিলম্বে খালি করতে হবে UAE- র ৩টি গুরুত্বপূর্ণ বন্দর সংলগ্ন এলাকা
ফুঁসছে ইরান, এবার চরম হুঁশিয়ারি ! অবিলম্বে খালি করতে হবে UAE- র ৩টি গুরুত্বপূর্ণ বন্দর সংলগ্ন এলাকা
Iran War: কেন এত রহস্য, কেনই বা আড়ালে মোজতবা খামেনেই, এতে কী লাভ ইরানের?
কেন এত রহস্য, কেনই বা আড়ালে মোজতবা খামেনেই, এতে কী লাভ ইরানের?

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Embed widget