এক্সপ্লোর

পাকিস্তান: আট মাস পর হাঁফ ছেড়ে বাঁচলেন পুলিশ কর্মীরা, হেফাজত থেকে ছাড়া পেল পাঁচ মোরগ!

প্রায় আট মাস পুলিশ হেফাজতে থাকার পর ছাড়া পেল পাঁচ মোরগ। পাকিস্তানের সিন্ধ প্রদেশের ঘোটকি-তে এই ঘটনা ঘটেছে। মোরগ লড়াইয়ের সময় হানা চালিয়েছিল পুলিশ। সেই সময় মোরগদের মালিকদের পাকড়াও করেছিল পুলিশ।

সিন্ধ: প্রায় আট মাস পুলিশ হেফাজতে থাকার পর ছাড়া পেল পাঁচ মোরগ। পাকিস্তানের সিন্ধ প্রদেশের ঘোটকি-তে এই ঘটনা ঘটেছে। মোরগ লড়াইয়ের সময় হানা চালিয়েছিল পুলিশ। সেই সময় মোরগদের মালিকদের পাকড়াও করেছিল পুলিশ। সেইসঙ্গে পুলিশ হেফাজতে নিয়েছিল পাঁচ মোরগকেও। এরপর সমস্ত অভিযুক্তই ধাপে ধাপে জামিনে ছাড়া পেয়েছে। কিন্তু ওই মোরগগুলির ওপর কেউ কোনও দাবি জানায়নি। পুলিশ সম্পত্তি মামলা হিসেবে ওই পাঁচ মোরগকে নিজেদের হেফাজতে রেখেছিল। আর সেগুলি পুলিশের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়ায়। মোরগগুলিকে খাওয়াতে নিজেদের পকেট থেকেই টাকাপয়সা খরচ করতে হয়েছিল পুলিশ কর্মীদের। ওদের খোরাক কিনতে প্রতিদিন প্রায় ১০০ টাকা গচ্চা যেত তাঁদের। মোরগগুলির দেখভালের দায়িত্ব বর্তেছিল এক পুলিশ আধিকারিকের ওপর। অসুস্থ হয়ে পড়লে চিকিত্সকের কাছে নিয়ে গিয়ে চিকিত্সার বন্দোবস্ত করারও নির্দেশ দেওয়া হয়েছিল। শুধু এটাই তো নয়। কুকুর-বিড়াল যাতে না খেয়ে যায়, সেজন্যও তটস্থ থাকতে হত পুলিশ কর্মীদের। মোরগগুলির যাতে কোনও ক্ষতি না হয়, সেজন্য লকআপ বা মালখানাতে নয়, খোলা জায়গায় দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। পাকিস্তানের চার প্রান্তেই, বিশেষ করে গ্রামীন এলাকাগুলিতে মোরগ লড়াই লোকজনের কাছে খুবই উপভোগ্য। মোরগ লড়াইয়ে বাজিও ধরা হয়। কিন্তু আইন অনুসারে, প্রকাশ্যে বাজি ধরা বা জুয়ো খেলার জন্য এক বছরের কারাবাস ও পাঁচশো টাকা জরিমানার সংস্থান রয়েছে। কয়েক মাস আগে ভিন্ন ভিন্ন জায়গায় হানা দিয়ে পুলিশ ২৪ জনের সঙ্গে ওই পাঁচ মোরগকেও হেফাজতে নিয়েছিল। ঘোটকির এক বাসিন্দা জাফর মীরানি নামে এক ব্যক্তি দায়রা বিচারককে ওই পাঁচ মোরগকে তাঁর হাতে তুলে দেওয়ার আর্জি জানান। আদালতকে তিনি বলেন, কাজে আটকে পড়ায় তাঁকে করাচিতে থেকে যেতে হয়েছিল। আদালত ওই ব্যক্তি আর্জি মঞ্জুর করে এবং দাবিদারের হাতে মোরগগুলি তুলে দিতে পুলিশকে নির্দেশ দেয়। আদালতের নির্দেশ জারওয়ারের পুলিশ জাফরের হাতে মোরগগুলি তুলে দিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
Earthquake News: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…

ভিডিও

Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর
Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget