এক্সপ্লোর

মুম্বই হামলার মাথা সঈদকে গৃহবন্দি রাখার মেয়াদ আরও ৩০ দিন বাড়াল রিভিউ বোর্ড, ছাড়া পেতে পারে ৪ সঙ্গী

লাহোর: ২৪ অক্টোবর থেকে আরও ৩০ দিনের জন্য গৃহবন্দি থাকার মেয়াদ বাড়ল মুম্বই সন্ত্রাসবাদী হামলার মাস্টারমাইন্ড তথা জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সঈদের। তবে হাফিজের চার সহযোগী আবদুল্লা উবেইদ, মালিক জফর ইকবাল, আবদুল রহমান আবিদ ও কাজি কাসিফ হুসেনের বেলায় একই সিদ্ধান্ত নেয়নি পাকিস্তানের পঞ্জাব প্রদেশের জুডিয়িশাল রিভিউ বোর্ড। ফলে অন্য কোনও মামলায় আটক না হলে গৃহবন্দি থাকার চলতি মেয়াদ শেষে ২৫ অক্টোবর ছাড়া পেতে পারে তারা। এদিন লাহোর হাইকোর্টে বিচারপতি ইয়াওয়ার আলি, বিচারপতি আবদুল সামি ও বিচারপতি আলিয়া নিলমকে নিয়ে গঠিত জুডিশিয়াল রিভিউ বোর্ডের সামনে কঠোর নিরাপত্তার মধ্যে তোলা হয় সঈদ ও বাকিদের। সঈদের কিছু অনুগামী, সমর্থক আদালত চত্বরে জড়ো হয়ে তাঁদের ওপর পুষ্পবৃষ্টি করে, তাঁর হয়ে স্লোগানও দেয়। আদালতের জনৈক অফিসার সংবাদসংস্থাকে জানান, পঞ্জাব সরকারের স্বরাষ্ট্র দপ্তর জনসুরক্ষা আইনে তিন মাস সঈদ ও বাকিদের গৃহবন্দি রাখার মেয়াদ বাড়ানোর আবেদন জানায়। তবে সরকারি কৌঁসুলির সওয়াল শোনার পর বোর্ড  লাহোরে সঈদের আটক থাকার মেয়াদ মাত্র ৩০ দিন বাড়ানোয় সম্মতি দেয়। বোর্ড সঈদের চার সঙ্গীকে ২৫ সেপ্টেম্বরের পর আরও এক মাস গৃহবন্দি রাখার যৌক্তিকতা দেখতে পায়নি, ওদের বন্দিদশার মেয়াদ বৃদ্ধির আবেদন খারিজ হয়ে যায়। আইন অনুসারে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বিভিন্ন অভিযোগে কাউকে সরকার আটক রাখতে পারে, তবে তারপরও আটকে রাখতে হলে জুডিশিয়াল রিভিউ বোর্ডের অনুমোদন লাগে। গত শনিবার পঞ্জাবের স্বরাষ্ট্র দপ্তর 'সন্ত্রাস দমন আইনে'র আওতায় সঈদ ও বাকিদের আটক রাখার মেয়াদ বাড়ানোর আবেদন জুডিশিয়াল রিভিউ বোর্ড থেকে প্রত্যাহার করে নেয়। এর কারণ সম্পর্কে পঞ্জাব সরকার জানায়, যেহেতু সঈদ ও বাকিদের আটক থাকার মেয়াদ এ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত ১৯৬০ সালের জনসুরক্ষা আইনে ইতিমধ্যেই বাড়ানো হয়েছে, তাই সন্ত্রাস দমন আইনে ওদের গৃহবন্দি রাখার মেয়াদ আর বাড়ানোর প্রয়োজন নেই। এ বছরের ৩১ জানুয়ারি ১৯৯৭-এর সন্ত্রাস দমন আইনে ৯০ দিনের জন্য সঈদ ও তাঁর ৪ সঙ্গীকে আটক করে পঞ্জাব সরকার। তবে শেষ দুবার ওদের গৃহবন্দি রাখার মেয়াদ বাড়ানো হয়েছে জনসুরক্ষা আইনে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Japan Earthquake : উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
PoK Firing: নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০
নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০
US-Iran War: ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget