এক্সপ্লোর

Pakistan Imran Khan : গ্রেফতার হতে পারেন ইমরান ? বাড়ি ঘিরল পুলিশ, ফাটল কাঁদানে গ্যাসের সেল, পাল্টা উড়ে এল সমর্থকদের ইঁট

Pakistan Unrest : পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস প্রয়োগ করেছে পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠেছে।

লাহৌর : মঙ্গলবার থেকে পাকিস্তানে টানটান উত্তেজনা।  প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারি কি এখন শুধুই সময়ের অপেক্ষা ? মঙ্গলবার বিকেল থেকেই পরিস্থিতি উত্তপ্ত। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর বাড়ির সামনে বিরাট পুলিশ বাহিনী। লাহৌরের জামান পার্কে ইমরানের বাড়ি ঘিরছে পুলিশ। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে, ১৫ জন পিটিআই সমর্থককে আটক করেছে পুলিশ । 

থিকথিক করছে পুলিশ

পাক সংবাদমাধ্যম সূত্রে খবর,  পুলিশের সঙ্গে পিটিআই সমর্থকদের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস প্রয়োগ করেছে পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠেছে। লাহৌর শহরে থিকথিক করছে পুলিশ। ইমরান খানের বাড়ির সামনে চলছে স্লোগান দেওয়া। উত্তেজনার চিত্র পাকিস্তানে। তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রধানের লাহোরের বাড়ি ঘিরে এখন টানটান উত্তেজনা চরমে। প্রায় ১২ ঘণ্টা ধরে পুলিশ-পিটিআই সমর্থকদের সংঘর্ষ চলছে। জ্বলেছে  পুলিশের গাড়ি, ছোড়া হল পাথর। 
পাল্টা পিটিআই সমর্থকদের ঠেকাতে টিয়ার গ্য়াস, জলকামান ছুড়ল পুলিশ । 

 ইমরানের ভিডিও বার্তা 

গ্রেফতার হতে পারেন আঁচ করে, ইমরান মঙ্গলবার দেশবাসীকে একটি ভিডিও বার্তা দেন। তাতে তিনি বলেন, 'পুলিশ ভাবছে ইমরান খান জেলে চলে গেলে দেশের মানুষও ঘুমিয়ে পড়বেন। আপনাদের এই ভাবনাকেই ভুল প্রমাণিত করতে হবে। আপনাদের প্রমাণ করতে হবে যে এই দেশ হার মানবে না।'          

কীসের ভিত্তিতে ইমরানের গ্রেফতারি 

প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক, রাজনৈতিক নেতার বিরুদ্ধে সোমবার জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে সোমবার। ২০২২ সালের অগাস্টে এক মহিলা বিচারক ও  দুই পুলিশ আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে । এই মামলায়  বিচারক ইমরানকে গ্রেফতারের সময়সীমা দেন ২১ মার্চ। গত বছর আদালতে হাজির হয়ে বিচারপতির কাছে এই বিষয়ে ক্ষমাও চেয়েছিলেন তিনি। তবুও মিলল না রেহাই।

এছাড়াও আগে  থেকেই তোষাখানা দুর্নীতি মামলায় গ্রেফতারির খাঁড়া ঝুলছে ইমরানের মাথার উপর। এই মামলায় তলব সত্ত্বেও বারবার হাজিরা এড়িয়েছেন ইমরান । তাই আদালত  ইমরানের বিরুদ্ধে পৃথক গ্রেফতারি পরোয়ানা জারি করে। সেখানে বলা ছিল ইমরানকে গ্রেফতার করতে হবে ১৮ মার্চের মধ্যে। তবে মঙ্গলবার থেকে তোরজোড় থেকে ধারণা এখনই গ্রেফতার হতে পারেন ইমরান।  এই পরিস্থিতিতে লাহোর হাইকোর্ট বারের প্রেসিডেন্টের কাছে একটি চিঠি লিখেছেন ইমরান। তাতে তিনি জানিয়েছেন, আগামী ১৮ মার্চ  লাহোর হাইকোর্টে হাজির হবেন তিনি।  বুধবার তিনি এই আশ্বাস দেন। ইতিমধ্য়ে ইমরানের বিরুদ্ধে ৮১ টি মামলা রয়েছে সারা দেশে। 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget