এক্সপ্লোর

পাকিস্তান বর্তমানে 'টেররিস্তানে' পরিণত, বিশ্বে সন্ত্রাস ছড়াচ্ছে:রাষ্ট্রপুঞ্জে আব্বাসির বক্তব্যের পাল্টা ভারত

নিউইয়র্ক: পাকিস্তান বর্তমানে কার্যত 'টেররিস্তানে' পরিণত হয়েছে। রাষ্ট্রপুঞ্জে ভারতকে কাশ্মীর ইস্যু উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী সাহিদ খাকান আব্বাসির কটাক্ষের পর, পাল্টা এই ভাষাতেই জবাব দিল নয়াদিল্লি। পাক প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন এখনই কাশ্মীরের জন্য বিশেষ দূত নিয়োগ প্রয়োজন। কাশ্মীরিদের ওপর ভারত সরকারের অত্যাচার অসহনীয়। জনতার সংগ্রামকে ভারত নির্মমভাবে দমন করছে বলে তাঁর দাবি। এই বক্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে রাষ্ট্রপুঞ্জে ভারত দাবি করে, পাকিস্তানের ইতিহাস খতিয়ে দেখলে বোঝা যায়  সন্ত্রাসবাদ এবং পাকিস্তান এখন সমার্থক। প্রসঙ্গত উর্দুতে পাক শব্দের অর্থ 'পবিত্র'। কিন্তু এখন সেই 'পবিত্র' স্থানেই তৈরি হচ্ছে পবিত্র সন্ত্রাসবাদ। সেদেশ আর পাকিস্তান নয়, টেররিস্তানে পরিণত। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় মন্তব্য ভারতের। কার্যত রাষ্ট্রপুঞ্জে দুই প্রতিবেশী রাষ্ট্রের বক্তব্য পাল্টা বক্তব্য ঘিরে এখন বাকযুদ্ধ তুঙ্গে। এদিকে এই প্রথমবারের জন্যে রাষ্ট্রপুঞ্জে বক্তব্য রাখলেন পাক প্রধানমন্ত্রী। নিজের প্রথম বক্তব্যে শুধু ভারত নয়, মার্কিন যুক্তরাষ্ট্রকেও নিশানা করতে ছাড়েননি আব্বাসি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ না করে তিনি বলেন, তাঁদের একসময়ের বন্ধু-রাষ্ট্র থেকে দূরত্ব বাড়ায় তাঁরা ক্ষুব্ধ।তার সঙ্গে বেড়েছে বর্ণবিদ্বেষী মনোভাব এবং বিশেষ ধর্মর্কে ঘৃণা করার প্রবণতা। যার ফলে সারা বিশ্বের সঙ্গে পাকিস্তানের এক অলিখিত দেওয়াল তৈরি হচ্ছে, যেটা ঠিক হচ্ছে না বলেও বক্তব্যে বলেন আব্বাসি। তবে আমেরিকাকে সেভাবে না বিঁধলেও, কড়া ভাষায় বিঁধতে ছাড়েননি ভারতকে। কাশ্মীরে ভারত যেভাবে অত্যাচার চালাচ্ছে তার জন্যে আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি করেছে ইসলামাবাদ। কাশ্মীরিদের মানবধিকার কতটা লঙ্ঘিত পুরোটাই তদন্তে করে দেখার আর্জি জানিয়েছে পাকিস্তান। এই বক্তব্যের প্রেক্ষিতেই পাল্টা সুর চড়িয়ে ভারতের তরফে দাবি করা হয়, যে দেশ ওসামা বিন লাদেনকে নিরাপত্তা দেয়, যেখানে নিশ্চিন্তে মোল্লা ওমর থাকেন, তাঁরা নিজেদের কীভাবে সন্ত্রাসের শিকার বলে দাবি করতে পারে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Abhijeet Dipke : 'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget