এক্সপ্লোর

Pakistan Imran Khan: সুর নরম পাকিস্তানের, আফগানিস্তানে ভারতের ত্রাণ পৌঁছতে সায় ইমরানের

PM Imran Khan Accepts Request: বলা হয়েছে যে প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের ভূখণ্ডের মাধ্যমে আফগানিস্তানে ভারতের পাঠানো ত্রাণ সহায়তা অনুমোদন করেছেন। যদিও এখনও অফিসিয়ালি চূড়ান্ত ঘোষণা করা হয়নি।

নয়া দিল্লি: দীর্ঘ টালবাহানার পর অবশেষে আফগানিস্তানে (Afghanistan) ভারতীয় (India) ত্রাণ পাঠানোর ক্ষেত্রে সবুজ সংকেত দিল পাকিস্তান (Pakistan)। ত্রাণ বাবদ মৈত্রী দেশ আফগানিস্তানে ৫০ হাজার মেট্রিক টন গম পাঠানোর কথা ছিল ভারতের। কিন্তু পাক সীমান্ত ব্যবহার করে সে ত্রাণ পাঠানোয় আপত্তি জানিয়েছিল ইমরান খানের (Imran Khan) দেশ। যদিও দীর্ঘসূত্রিতা কাটিয়ে সোমবার ভারতের আবেদন গ্রহণ করেছে পাকিস্তান। সায় মিলেছে ত্রাণ পাঠানোর। 

পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিসের অফিসিয়াল টুইটারের মাধ্যমে এ খবরটি নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে যে প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের ভূখণ্ডের মাধ্যমে আফগানিস্তানে ভারতের পাঠানো ত্রাণ সহায়তা অনুমোদন করেছেন। যদিও এখনও অফিসিয়ালি চূড়ান্ত ঘোষণা করা হয়নি। যদিও এর আগে ইমরান খান ঘোষণা করেছিলেন যে পাকিস্তান আফগান রোগীদের ফিরিয়ে আনার সুবিধা দেবে যারা চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন এবং সেখানে আটকে ছিলেন। আফগানদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ইমরান তাঁর সব মন্ত্রককেও  নির্দেশ দিয়েছিলেন।

সংবাদসংস্থা পিটিআই জানায়, গত মাসে, ভারত ত্রাণ বাবদ আফগানিস্তানে ৫০ হাজার মেট্রিক টন গম পাঠানোর ঘোষণা করেছিল। পাকিস্তানের ওয়াঘা সীমান্ত দিয়ে খাদ্যশস্য পাঠানোর অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেছিল। বর্তমানে, পাকিস্তান শুধুমাত্র আফগানিস্তানকে ভারতে পণ্য রফতানির অনুমতি দেয় তবে সীমান্ত ক্রসিংয়ের মাধ্যমে অন্য কোন দ্বিমুখী বাণিজ্যের অনুমতি দেয় না।

আরও পড়ুন, ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদ, কলকাতা থেকে দিল্লি যাত্রা করবেন ব্যাঙ্ক কর্মীরা, চিন্তায় গ্রাহকরা

জানা গিয়েছে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির আহমেদ মুত্তাকি গত সপ্তাহে প্রধানমন্ত্রী ইমরান খানকে পাকিস্তানের মাধ্যমে ভারতকে গম পাঠানোর অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তিনি বলেছিলেন যে তালিবান সরকার ভারতের কাছ থেকে এই ত্রাণ সাহায্য নিতে প্রস্তুত।

এর আগে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে টুইট করে বলা হয়েছিল, ‘‘আফগানিস্তানে গম পাঠানোর বিষয়ে ভারত যে প্রস্তাব দিয়েছে, তাতে ছাড়পত্র দেওয়ার জন্য আফগান ভাইয়েরা অনুরোধ করেছিলেন। প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, এই পরিস্থিতিতে পাকিস্তান ইতিবাচক মনোভাব নিয়ে প্রস্তাবটি বিবেচনা করবে। কী ভাবে তা বাস্তবায়িত করা হবে, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মানবিক দৃষ্টিকোণ থেকেই এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিতে চলেছে ইসলামাবাদ।’’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asim Munir: ফের কি সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে পাকিস্তানে? শেহবাজ শরিফকে সরিয়ে সর্বেসর্বা হয়ে উঠবেন আসিম মুনির?
ফের কি সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে পাকিস্তানে? শেহবাজ শরিফকে সরিয়ে সর্বেসর্বা হয়ে উঠবেন আসিম মুনির?
US India Relations: ভারতকে শাস্তি দেওয়ার ভাবনা? ১০০ শতাংশ শুল্ক চাপাবেন ট্রাম্প? বিল পাস হল আমেরিকার সেনেটে
ভারতকে শাস্তি দেওয়ার ভাবনা? ১০০ শতাংশ শুল্ক চাপাবেন ট্রাম্প? বিল পাস হল আমেরিকার সেনেটে
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget