এক্সপ্লোর

জোর করে হিন্দু মেয়েদের ধর্ম বদল অ-ইসলামিয়, বলল পাকিস্তানের সেনেট কমিটি

ইসলামাবাদ: হিন্দু মেয়েদের জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করানো অ-ইসলামিয় আচরণ বলে জানাল পাকিস্তানের সেনেটের ধর্মীয় বিষয় সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি। সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েদের জন্য সার্বিক সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে সরকারের কাছে দাবি জানিয়েছে তারা।   সেনেটের সদস্য জ্ঞান চাঁদ কমিটিকে জানান, সিন্ধে হিন্দু মেয়েদের ইসলাম গ্রহণে বাধ্য করা হচ্ছে। বলপূর্বক ধর্মান্তরণের ঘটনা দিনদিন বাড়ছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর ক্ষোভ, জোর করে ধর্ম বদল করা মেয়েদের বা তাদের বিপন্ন পরিবারের পাশে থাকে না স্থানীয় পুলিশ-প্রশাসন। পাছে মুসলিমদের কী প্রতিক্রিয়া হয়, সে কথা ভেবেই তারা হাত গুটিয়ে থাকে বলে মন্তব্য করেন তিনি।   কমিটির চেয়ারম্যান হাফিজ হামদুল্লাহ বলেছেন, মেয়েদের জোর করে ইসলামে ধর্মান্তরিত করা ইসলামের শিক্ষারই পরিপন্থী, দেশের আইনও লঙ্ঘন করা হয় এতে। ধর্মাচরণ ব্যক্তিগত ব্যাপার, জোর করে কাউকে ধর্ম বদল করানো যায় না বলে অভিমত জানান তিনি। ‘দি ডন’ সংবাদপত্রের খবর, সেনেটে সভার নেতা রাজা জাফরুল হকও কাউকে জোর করে ধর্ম বদলাতে বলা ইসলামের শিক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেন। তিনি এও বলেন, বলপূর্বক ধর্মান্তরণের ঘটনা বাড়তে থাকায় আমরা ইতিমধ্যেই মানবাধিকার সংগঠনগুলির নজরে রয়েছি।   প্রসঙ্গত, গত বছর সেনেটের মানবাধিকার সংক্রান্ত কমিটির সদস্যরা জোর করে ধর্ম বদলকে অপরাধের তকমা দিতে, ধর্ম অবমাননা রোধ আইনের অপব্যবহার বন্ধ করতে সম্মত হয়েছিল।        

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Red Sea Shipwreck: অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget