এক্সপ্লোর

কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক ন্যয় আদালতে যাচ্ছে, ঘোষণা পাকিস্তানের

পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান গত ৬ আগস্ট দেশের পার্লামেন্টের যৌথ অধিবেশনে জানিয়েছিলেন, তিনি রাষ্টপুঞ্জের নিরাপত্তা পরিষদ সহ প্রতিটি মঞ্চে কাশ্মীর ইস্যু উত্থাপন করবেন, আইসিজে-তেও যাবেন।

ইসলামাবাদ: পাকিস্তান কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক ন্যয় আদালতে (আইসিজে) আবেদন করবে বলে জানাল। পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এ কথা জানালেন। ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে পুরো রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়ার যে সিদ্ধান্ত ঘোষণা করেছে, তাকে আইসিজে-তে চ্যালেঞ্জ করবে পাকিস্তান। পাক সংবাদ চ্যানেল এআরওয়াই নিউজ টিভি-কে তিনি বলেছেন, কাশ্মীর ইস্যুটি আন্তর্জাতিক ন্যয় আদালতে তোলার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান গত ৬ আগস্ট দেশের পার্লামেন্টের যৌথ অধিবেশনে জানিয়েছিলেন, তিনি রাষ্টপুঞ্জের নিরাপত্তা পরিষদ সহ প্রতিটি মঞ্চে কাশ্মীর ইস্যু উত্থাপন করবেন, আইসিজে-তেও যাবেন। যদিও পরম মিত্র চিনের উদ্যোগে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলি কাশ্মীর নিয়ে দীর্ঘদিন বাদে ঘরোয়া আলোচনা করলেও পাকিস্তানকে বিড়ম্বনায় পড়তে হয়েছে। কেননা একমাত্র চিন বাদে আমেরিকা, রাশিয়া সহ বাকি সব দেশ সেখানে জানিয়ে দেয়, কাশ্মীর ভারত, পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়। ভারতের নিন্দা, সমালোচনা করে একটিও শব্দ তারা উচ্চারণ করেনি। গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হওয়ার পর পাক প্রধানমন্ত্রী ইমরান খানকেও জানিয়ে দেন, সুর নরম করতে হবে কাশ্মীর নিয়ে। ভারতও আন্তর্জাতিক মহলকে সাফ জানিয়ে দিয়েছে যে, সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্ত একেবারেই তার ঘরোয়া ব্যাপার। পাকিস্তানকে বাস্তব মেনে নিতেও পরামর্শ দিয়েছে ভারত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget