এক্সপ্লোর

'মেয়েদের পতিতা বানাতে না চাইলে স্কুলে পাঠাবেন না' পাক-ইউটিউবারের গানে নিন্দার ঝড়, কী বললেন নেটিজেনরা

YouTuber Hafiz Hasan Iqbal Chishti : ভিডিও ক্রিয়েটরের আরও দাবি, যেসব মেয়েরা স্কুলে যায়, তারা তাদের পবিত্রতা এবং সম্মান হারায়  ।

বিশ্বজুড়ে ছি ছি পড়ে গিয়েছে। নেট দুনিয়ায় এখন সমালোচনার ঝড় এই ইউটিউবারকে ঘিরে। বিভিন্ন দেশের মানুষই সোশ্যাল মিডিয়ায় এই ইউটিউবারের মানসিকতার নিন্দে করে পোস্ট করেছেন। কারণ, একটা গান। মেয়েদের পড়াশোনা করার বিরুদ্ধে কথা বলে নোটিজেনদের তীব্র সমালোচনা মুখে পড়েছেন পাকিস্তানী ইউটিউবার। গানটি হল , Apni Dhi Schoolo Hata Le Othy Dance Kardi Payi Ae

সম্প্রতি এক পাকিস্তানি ইউটিউবার এর গান ভাইরাল হয়। সেখানে আগাগোড়া মেয়েদের পড়াশোনা করার নিয়ে একাধিক কটু মন্তব্য করা হয়েছে। আর তার জেরেই এই ইউটিউবারের বিরুদ্ধে ক্ষেপে উঠেছেন নেটিজেনরা। 

ভিডিওটি কয়েক সপ্তাহ আগে আপলোড করেছিলেন ইউটিউবার হাফিজ হাসান ইকবাল চিশতি। সেখানে ওই ইউটিউবারের মতে, মেয়েদের স্কুল কলেজে পড়া বন্ধ করে দেওয়া দরকার। সেই সঙ্গে ওই কনটেন্ট ক্রিয়েটারের মতে, মেয়েরা যে নৃত্যকলার অনুশীলন করে, তা ইসলাম বিরোধী।  তাই অভিভাবকদের উচিত মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়া। ভিডিও ক্রিয়েটরের আরও দাবি, যেসব মেয়েরা স্কুলে যায়, তারা তাদের পবিত্রতা এবং সম্মান হারায়  । এখানেই থামেননি তিনি, নিজের মেয়েদের দেহপসারিণী না তৈরি করতে হলে স্কুল ছাড়িয়ে বাড়িতে বসিয়ে রাখুন। এমনই আগাগোড়া গোঁড়া, লিঙ্গবৈষম্যমূলক কথা বার্তায় ভর্তি গানটি। 

কিন্তু হঠাৎ কেনই বা এমন ভিডিও ? কী পরিপ্রেক্ষিতে ? সম্প্রতি  ইউনেস্কোর অনুরোধে পাকিস্তানের একটি স্কুলে নাচের প্রতিযোগিতার আয়োজন করা হয়।  সেই ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই নাচ-গানকেই ইসলাম বিরোধী দাবি করে, মেয়েদের স্কুলে পাঠানোই বন্ধ করা দরকার বলে দাবি করেছেন ওই ইউটিউবার।   

ভিডিওটি সামনে আসার পর থেকেই প্রচুর ভিউ পেয়েছে ঠিকই , তবে বেশিরভআগ নিন্দাজনক কমেন্ট পেয়েছে।  
বহু নেটিজেনই এই গানের নিন্দে করেছেন। ও প্রশ্ন তুলেছেন, এ কোন পথে যাচ্ছে পাকিস্তান ? কেউ আবার লিখেছেন, আমার সত্যিই খারাপ লাগছে যে, পাকিস্তান এখনও এই ধরনের মানসিকতায় আটকে রয়েছে।  লিখেছেন একজন ব্যবহারকারী। কেউ আবার লিখেছেন, "এই লোকটা আমাদের বোনদের সম্পর্কে এত নিম্ন স্তরের ভাষা ব্যবহার করার সাহস কীভাবে পেল ! একে অবশ্যই বয়কট করতে হবে। " এক জন নেটিজেন লিখেছেন, "এই ননসেন্স লোকটিকে দেখে আমি সত্যিই হতবাক, শিক্ষা প্রত্যেকের জন্য মৌলিক অধিকার, তা ছেলে বা মেয়ে যার জন্যই হোক না কেন।  প্রতিটি মেয়ে শিক্ষা গ্রহণ করছে মানেই খারাপ কাজ করছে, এর কোনও মানে নেই। পাকিস্তানের ৭৫% মানুষের এই চরমপন্থী মানসিকতার  জন্যই আমরা বিশ্বের অন্যান্য দেশের মতো অগ্রসর হচ্ছি না । মা-ই হলেন প্রত্যেক শিশুর কাছে প্রথম স্কুল। কাউকে  ভাল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষিত করা উচিত”। একজন আবার ইউটিউবার চিস্তিকে ট্রোল করে বলেছেন, "আমি গানটি যিনি বানিয়েছেন, তাঁকে  বলি, ইসলামে গানও হারাম।"

আরও পড়ুন : IREDA Q1 Result: এই সরকারি কোম্পানির স্টকে দারুণ ফল, মুনাফা ৩৮৩ কোটি, সোমে দুরন্ত ছুট দেবে শেয়ার ?                               

 

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget