এক্সপ্লোর

এফ-১৬ ফাইটার জেট ইস্যুতে পাক-মার্কিন সম্পর্কে টানাপোড়েন, স্বীকারোক্তি আজিজের

ইসলামাবাদ: এফ-১৬ ফাইটার জেটের বিক্রি  মার্কিন কংগ্রেসে আটকে যাওয়ায় গোঁসা পাকিস্তানের। পাকিস্তানের অভিযোগ, ভারতও এই বিষয়ে কলকাঠি নেড়েছে। পাক প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ স্বীকার করে নিয়েছেন, এর ফলে আমেরিকার সঙ্গে তাদের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। পাক সেনেটে আজিজ স্বীকার করে নিয়েছেন যে, এফ-১৬ ইস্যুতে গত তিনমাস পাক-মার্কিন সম্পর্কের অবনতি হয়েছে। যদিও তা স্বাভাবিক করতে উভয় দেশই চেষ্টা চালাচ্ছে বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য, মার্কিন কংগ্রেসে পাকিস্তানের আটটি এফ-১৬ ক্রয়ের ক্ষেত্রে আংশিক আর্থিক সহায়তার প্রস্তাব আটকে গিয়েছে। এ ক্ষেত্রে আমেরিকার প্রস্তাবিত ভর্তুকি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে সেনেটে বিতর্ক চলাকালে আজিজ অন্তত তিনবার ভারতের নাম উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ভারতীয় লবি সেনেটর রান্ড পলের প্রস্তাবের মাধ্যমে ভর্তুকির সিদ্ধান্ত প্রত্যাহারের পিছনে রয়েছে। আজিজ বলেছেন, ভারত পাকিস্তানকে এফ ১৬ জেট বিক্রির ক্ষেত্রে বাধার সৃষ্টি করেছে। পাকিস্তান ভারতের এই আপত্তি খারিজ করে ভারতে মার্কিন প্রতিরক্ষা সচিবের সাম্প্রতিক সফরের সময় স্বাক্ষরিত একাধিক প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়েছে। পাকিস্তান দক্ষিণ এশিয়ায় কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বের ওপরও জোর দিয়েছে বলে জানিয়েছেন আজিজ। আজিজ তাঁর বক্তৃতায় আরও দাবি করেন, আমেরিকায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে পাঠানকোট হামলার ঘটনাকে কাজে লাগাচ্ছে। আমেরিকায় পাক-বিরোধী মনোভাবে পাঠানকোট হামলাকে কাজে লাগিয়ে ভারত ইন্ধন যোগাচ্ছে বলেও তিনি দাবি করেছেন।  

সেরা শিরোনাম

Donald Trump AI Force: এবার AI Force আনছে আমেরিকা, ঝুঁকি মানতেই নারাজ ট্রাম্প, বড় ঘোষণা করলেন
এবার AI Force আনছে আমেরিকা, ঝুঁকি মানতেই নারাজ ট্রাম্প, বড় ঘোষণা করলেন
Earthquake and Nuclear Tests: ১১ বছরে ১৩৯৯ বার ভূমিকম্প, পাতালে পরমাণু অস্ত্র পরীক্ষাই দায়ী? সব নড়ে গিয়েছে উত্তর কোরিয়ায়, বলছেন বিজ্ঞানীরা
১১ বছরে ১৩৯৯ বার ভূমিকম্প, পাতালে পরমাণু অস্ত্র পরীক্ষাই দায়ী? সব নড়ে গিয়েছে উত্তর কোরিয়ায়, বলছেন বিজ্ঞানীরা
Google Gemini Hacked Companies: হাতের বাইরে চলে গেল গুগলের AI মডেল Gemini! পাসওয়র্ড আন্দাজ করে তিনটি সংস্থা হ্য়াক করে নিল, পর্দাফাঁসের পর বিবৃতি
হাতের বাইরে চলে গেল গুগলের AI মডেল Gemini! পাসওয়র্ড আন্দাজ করে তিনটি সংস্থা হ্য়াক করে নিল, পর্দাফাঁসের পর বিবৃতি
Russia Launches Soyuz-2.1b Rocket: মহাকাশে যুদ্ধের মহড়া? 'মিলিটারি স্যাটেলাইট' পাঠাল রাশিয়া, আমেরিকা পৃথিবীর কক্ষপথে অস্ত্রশস্ত্র মজুতের কথা জানানোর পরই
মহাকাশে যুদ্ধের মহড়া? 'মিলিটারি স্যাটেলাইট' পাঠাল রাশিয়া, আমেরিকা পৃথিবীর কক্ষপথে অস্ত্রশস্ত্র মজুতের কথা জানানোর পরই

ভিডিও

Pranay Roy |
Alipurduar News | প্রেমিকার বাড়িতে আগুন! গুরুতর অগ্নিদগ্ধ প্রেমিকার বাবা
Nandigram News |
Abu Taher |
Humayun Kabir | উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের 'টেবিল' প্রতীক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Astrology : ধনী হওয়ার পথ মসৃণ এই রাশিগুলির, রাত পোহালেই লক্ষ্মীর কৃপালাভের খবর
ধনী হওয়ার পথ মসৃণ এই রাশিগুলির, রাত পোহালেই লক্ষ্মীর কৃপালাভের খবর
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
11 Cr Fund: মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ, সম্ভাব্য অবসরকালীন তহবিল দাঁড়াবে ১১ কোটির বেশি, কোন অঙ্কে আসবে এত টাকা?
মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ, সম্ভাব্য অবসরকালীন তহবিল দাঁড়াবে ১১ কোটির বেশি, কোন অঙ্কে আসবে এত টাকা?
Earthquake and Nuclear Tests: ১১ বছরে ১৩৯৯ বার ভূমিকম্প, পাতালে পরমাণু অস্ত্র পরীক্ষাই দায়ী? সব নড়ে গিয়েছে উত্তর কোরিয়ায়, বলছেন বিজ্ঞানীরা
১১ বছরে ১৩৯৯ বার ভূমিকম্প, পাতালে পরমাণু অস্ত্র পরীক্ষাই দায়ী? সব নড়ে গিয়েছে উত্তর কোরিয়ায়, বলছেন বিজ্ঞানীরা
Weather Forecast: ফের শক্তিশালী ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, আগামী সপ্তাহেই আবহাওয়ার চরম বদল, পুজোর আগে ফের দুর্যোগের আশঙ্কা
ফের শক্তিশালী ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, আগামী সপ্তাহেই আবহাওয়ার চরম বদল, পুজোর আগে ফের দুর্যোগের আশঙ্কা
Embed widget