এক্সপ্লোর

নওয়াজ শরিফ, দুই ছেলেকে সমন দুর্নীতি দমন শাখার

লাহৌর: অর্থপাচার এবং দুর্নীতির অভিযোগে পাকিস্তানের বরখাস্ত হওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং তাঁর দুই ছেলে হুসেন ও হাসানকে সমন পাঠাল পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। সুপ্রিম কোর্টের নির্দেশেই শরিফ ও তাঁর ছেলেদের সমন পাঠানো হয়েছে বলে এনএবি-র পক্ষ থেকে জানানো হয়েছে। আগামীকাল তাঁদের হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পানামা পেপার্সকাণ্ডে যে দুর্নীতির কথা উঠে এসেছে, সে বিষয়েই শরিফ ও তাঁর ছেলেদের জেরা করা হবে। সংযুক্ত আরব আমিরশাহীতে ছেলের সংস্থায় ওয়ার্ক পারমিট থাকায় গত ২৮ জুলাই পাকিস্তানের সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ শরিফকে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করে। শরিফ ও তাঁর ছেলে-মেয়ে, জামাই সফদর ও আত্মীয় তথা মন্ত্রী ইশাক দারের বিরুদ্ধে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগের তদন্ত করার জন্য এনএবি-কে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই শরিফ ও তাঁর দুই ছেলেকে সমন পাঠিয়েছে এনএবি। ইশাককেও সমন পাঠানো হয়েছে। তাঁকে ২৩ তারিখ হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শরিফ অবশ্য দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি আগামীকাল এনএবি-র জেরার মুখোমুখি হবেন কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি। পিএমএলএন-এর এক নেতা বলেছেন, ‘নওয়াজ শরিফ এনএবি-র তদন্ত বয়কট করার কথা ভাবছেন। কারণ, তিনি মনে করছেন পানামা পেপার্স কাণ্ডের মতোই এবারও সুবিচার পাবেন না। আগামীকাল আস্থাভাজনদের সঙ্গে এই সমনের বিষয়ে আলোচনা করবেন শরিফ। এরপরেই তিনি হাজির হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
Earthquake News: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget