এক্সপ্লোর

সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে পাকিস্তানের আদালত দোষী সাব্যস্ত করল হাফিজ সঈদকে

ইমরান খানের আমেরিকা সফরের আগেই তাকে গ্রেফতার করে পাকিস্তান

লাহৌর: মুম্বই হামলার মূল চক্রী তথা জামাত নেতা হাফিজ সইদের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ মেনে নেওয়া হল পাকিস্তানের একটি আদালতে। তাকে দোষী সাব্যস্ত করল পাকিস্তানের সন্ত্রাস দমন শাখা বা কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট। কয়েক মাস আগেই রাষ্ট্রপুঞ্জ হাফিজ সইদকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করেছিল। তারপরেই আন্তর্জাতিক মহলে অস্বস্তি এড়াতে পাকিস্তানের জঙ্গি দমন দফতর তাকে গ্রেফতার করে। বুধবার পাকিস্তানের একটি আদালত হাফিজকে জঙ্গি কার্যকলাপে মদত দেওয়ায় দোষী সাব্যস্ত করে। রাষ্ট্রপুঞ্জ হাফিজ সইদের মাথার দাম ধার্য করেছিল ১০ মিলিয়ন ডলার। একমাস আগে লাহৌরের গুজরানওয়ালা থেকে গ্রেফতার করা হয়েছিল তাকে। সরকারি আইনজীবীদের তরফে পঞ্জাব প্রদেশ থেকে মামলাটি সরিয়ে লাহৌর থেকে ২০০ কিলোমিটার দূরে গুজরাত  অ্যান্টি-টেরোরিজম কোর্ট (এটিসি)-এ স্থানান্তরের আবেদন জানানো হয়েছে। সেই আবেদনের প্রেক্ষিতেই মামলাটি গুজরানওয়ালা থেকে গুজরাত এটিসিতে স্থানান্তরিত করা হচ্ছে। সেখানেই পরবর্তী শুনানি হবে। লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদের বিরুদ্ধে ২৩টি এফআইআর দায়ের করেছিল পাকিস্তানের এটিসি। তাতে বলা হয়েছিল, পাঞ্জাব প্রদেশে বিভিন্ন জঙ্গি সংগঠনকে অর্থ সাহায্য করে মদত দিয়েছিল সে। গত ১৩ জুলাই নিষিদ্ধ সংগঠনগুলির প্রায় ১৩ জন নেতার বিরুদ্ধে প্রায় ২৪টি সন্ত্রাসবাদের মামলা দায়ের করা হয়। ১৯৯৭ সালের সন্ত্রাসবিরোধী আইন (অ্যান্টি-টেরোরিজম অ্যাক্ট)-এর আওতায় গ্রেফতার করা হয় সঈদ, নঈব আমির আব্দুল রহমান সহ অন্যান্যদের। পুলওয়ামা হামলার পর থেকে আন্তর্জাতিক মহলে হাফিজ সইদকে গ্রেফতারের জন্য চাপ বাড়ছিল পাকিস্তানের উপর। ইমরান খানের আমেরিকা সফরের আগেই তাকে গ্রেফতার করে পাকিস্তান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget