এক্সপ্লোর

PM Modi in Dhaka: চট্টগ্রামে মোদি-বিরোধী প্রদর্শন, পুলিশের গুলিতে হত ৪ বিক্ষোভকারী

দু’দিনের বাংলাদেশ সফরে আজই প্রতিবেশী রাষ্ট্রে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ঢাকা:  বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর আর বঙ্গবন্ধু মুজিবর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে দু’দিনের বাংলাদেশ সফরে আজই প্রতিবেশী রাষ্ট্রে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

আর এদিনই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ল বাংলাদেশে। মোদি-বিরোধী প্রদর্শন করার সময় পুলিশর গুলিতে প্রাণ হারাল চার বিক্ষোভকারী। এরপর, ঢাকা ও চট্টগ্রামে বেশ কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা সাময়িক বন্ধ রাখা হয়েছে। মৃত্যুর প্রতিবাদে শনিবার সারা দেশে বিক্ষোভ এবং রবিবার বনধের ঘোষণা কয়েছে বিক্ষোভকারী সংগঠন। 

বাংলাদেশ পুলিশ সূত্রে দাবি, হাটহাজারিতে মোদির-বিরোধী বিক্ষোভ প্রদর্শন করছিল একটি কট্টরপন্থী গোষ্ঠী। ক্রমে তা ভয়াবহ আকার ধারণ করে। চারজনের দেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজে আনা হয়। পুলিশ জানিয়েছে, চারজনের মৃত্যুই গুলিতে হয়েছে। আরও বেশ কয়েকজন বিক্ষোভকারী গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। 

হাটহাজারি শহরে আচমকা হাজার দেড়েক বিক্ষোভকারী মোদি-বিরোধী স্লোগান দিতে দিতে থানা ঘেরাও করে। সুত্রের দাবি, আচমকা থানা ঘিরে এমন প্রদর্শনে হতচকিত হয়ে যায় পুলিশ। অভিযোগ, থানায় ঢুকে ভাঙচুর চালাতে শুরু করে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালাতে হয়।

বিক্ষোভকারী গোষ্ঠীর এক নেতার দাবি, শান্তিপূর্ণ অবস্থান চলছিল। পুলিশ আচমকা গুলি চালিয়ে হত্যা করে। তিনি বলেন, প্রায় ৫ হাজার মানুষ স্বতঃস্ফুর্ত বিক্ষোভ প্রদর্শন করছিলেন। মূলত মোদির সফরের প্রতিবাদেই চলছিল বিক্ষোভ প্রদর্শন। 

এদিনই মধ্য ঢাকায় একটি মসজিদে মোদি-বিরোধী স্লোগান তুলে একদল বিক্ষোভকারী প্রদর্শন চালাচ্ছিল। পুলিশ রবার-বুলেট চালিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। সেখানে ৯ জন বিক্ষোভকারী আহত হয়েছিল।

বাংলাদেশে মোদি-বিরোধী বিক্ষোভ চলছে বৃহস্পতিবার থেকেই। গতকাল, পুলিশ-বিক্ষোভকারী খণ্ডযুদ্ধে ৪০ জন আহত হন। এরমধ্যে চার পুলিশকর্মীও ছিলেন। গ্রেফতার করা হয় ৩৩ জনকে। 

এদিকে, শুক্রবার সকালে ঢাকা বিমানবন্দরে নরেন্দ্র মোদিকে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় প্যারেড স্কোয়ারে একাত্তরের মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদি। 

এরপর প্যারেড গ্রাউন্ড অডিটোরিয়ামের বক্তৃতায় মোদি বলেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য, তাঁদের জীবন সংগ্রামে সামিল হওয়া আমার জীবনে প্রথম আন্দোলন ছিল। তখন ২০-২২ বছর বয়স। তখন আমরা বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য আমরা আন্দোলন করি। জেলেও যেতে হয়। বাংলাদেশের স্বাধীনতার জন্য যতটা এখানে উৎসুক ছিলেন, ততটাই ওখানেও ছিল।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget