এক্সপ্লোর
ক্যামিলাকে নিয়ে নিরাপত্তাহীনতা, বিয়ের কয়েক সপ্তাহ পরই কব্জি কেটে আত্মহত্যার চেষ্টা করেন রাজকুমারী ডায়না

লন্ডন: ব্রিটিশ রাজপরিবারে স্বপ্নের বিয়ের কয়েক সপ্তাহের মধ্যেই এই সম্পর্ক নিয়ে হাঁফিয়ে উঠেছিলেন রাজকুমারী ডায়না। হতাশা সেসময় এমন পর্যায় পৌঁছয় যে নিজের কব্জি কেটে আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করেন রাজকুমারী ডায়না। সম্প্রতি রাজকুমারীর একটি গোপন টেপ সামনে এসেছে। সেই টেপের প্রতিলিপি থেকেই এই তথ্য সামনে এসেছে। প্রসঙ্গত, চার্লসের সঙ্গে তাঁর সম্পর্ক এবং তাঁর প্রেমিকা ক্যামিলার সঙ্গে স্বামীর সম্পর্ক নিয়ে মারাত্মক হতাশাগ্রস্থ ছিলেন রাজকুমারী। মধুচন্দ্রিমায় গিয়ে কার্যত ক্যামিলা ডায়নার কাছে একটি আতঙ্ক হয়ে দাঁড়ান। তিনি সবসময়ই ভাবতেন চার্লস ক্যামিলাকে ফোন করছেন। এমনকি বিয়ের দিন রাজকুমারীর দুচোখ বারংবার শুধু ক্যামিলাকেই খুঁজেছিল। সেখানেই ছেলে পাশে ক্যামিলাকে দেখে হতাশ হয়ে পড়েন ডায়না। বিয়ের পর প্রতিটি দিন কার্যত রাজকুমারীর কাছে ছিল দুঃসহ একটি দুঃস্বপ্নের মতো । এই সমস্ত কথাই উঠে এসেছে ডায়নার জীবনী নিয়ে লেখা একটি বই থেকে। সেই বই থেকেই জানা গিয়েছে ১৯৯১ সালে সম্ভবত এক বন্ধুর সাহায্যে এই গোপন টেপটি রেকর্ড করা হয়। তারপর গত কুড়ি বছর ধরে সেই টেপ সযত্নে রাখা থাকে সকলের আড়ালে। অবশেষে প্রকাশ্যে এল সেই গোপন টেপটি অ্যান্ড্রু মর্টনের ডায়নাকে নিয়ে লেখা বইতে। ১৯৯৬ সালের ২৮ অগাস্ট বিচ্ছেদ হয়ে যায় চার্লস-ডায়নার। তার পরের বছরই অগাস্টে প্যারিসে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনা প্রাণ কেড়ে নেয় ডায়নার।
আরও পড়ুন
সেরা শিরোনাম
বিনোদনের
ব্যবসা-বাণিজ্যের
জ্যোতিষ
জেলার





















