এক্সপ্লোর

নেপালে চলতি রাজনৈতিক সংকটের মধ্যে রাজতন্ত্র পুণর্বহালের দাবি ফের বিক্ষোভ রাজতন্ত্রপন্থীদের

নেপালে চলতি রাজনৈতিক সংকটের মধ্যেই চাপ বাড়াচ্ছে রাজতন্ত্র-পন্থীরা। ফের পথে নেমে বিক্ষোভ রাজতন্ত্র-পন্থীদের। নেপালে সাংবিধানিক রাজতন্ত্রের মর্যাদা পুণর্বহালের দাবিতে শুক্রবার কাঠমাণ্ডুতে মিছিল রাজতন্ত্র-পন্থীদের।

 কাঠমান্ডু: নেপালে চলতি রাজনৈতিক সংকটের মধ্যেই চাপ বাড়াচ্ছে রাজতন্ত্র-পন্থীরা। ফের পথে নেমে বিক্ষোভ রাজতন্ত্র-পন্থীদের। নেপালে সাংবিধানিক রাজতন্ত্রের মর্যাদা পুণর্বহালের দাবিতে শুক্রবার কাঠমাণ্ডুতে মিছিল রাজতন্ত্র-পন্থীদের। রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি এই মিছিলের আয়োজন করেছিল। শুক্রবারের এই মিছিলে সরকার ও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। কাঠমাণ্ডুর বিভিন্ন প্রান্ত থেকে চিরাচরিত বাদ্যযন্ত্র নিয়ে মিছিলে অংশ নেন রাজতন্ত্র-পন্থীরা। বিক্ষোভকারীরা চলতি রাজনৈতিক পদ্ধতি বাতিলের দাবি জানান। রাজনৈতিক নেতারা বর্তমান সময়ে মানুষের প্রয়োজন অনুসারে কাজ করতে ব্যর্থ হচ্ছেন বলে তাঁদের অভিযোগ। তাঁদের আরও দাবি, বর্তমান ইস্যুগুলির সমাধান রাজতন্ত্রের মাধ্যমেই হতে পারে।  গোম্বা ঘালে নামে এক প্রতিবাদকারী বলেছেন, দেশের কমিউনিস্ট সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দেশের আশা পূরণ করতে পারেনি সরকার। যুক্তরাষ্ট্রীয় কাঠামো থাকা সত্ত্বেও সরকার ভালোভাবে কাজ করতে পারেনি। এজন্যই দেশে চলতি রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। দেশকে রক্ষা করতে আমরা হিন্দু-রাষ্ট্র ও রাজতন্ত্রের পুণর্বহালের দাবি জানাচ্ছি। গত ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সংসদের নিম্নকক্ষ ভেঙে দেওয়ার পর নেপালে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। এভাবে সংসদের নিম্নকক্ষ ভেঙে দেওযার প্রতিবাদ এসেছে খোদ শাসক দল নেপাল কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে। এই দল কার্যত দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছে এবং দলের দুটি গোষ্ঠীর মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয়েছে। যদিও তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ওলি এপ্রিল-মে সামে নির্বাচনের ডাক দিয়েছেন। কিন্তু নির্ধারিত সময়ে নির্বাচন করা যাবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এই রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যেই রাজতন্ত্রপন্থীরা তাঁদের দাবি নিয়ে সামনে এলেন। সাম্প্রতিক সময়ে কাঠমাণ্ডুতে রাজতন্ত্র-পন্থীদের বিক্ষোভ বাড়ছে। গত ৫ ডিসেম্বরও গত শুক্রবারের মতোই রাজতন্ত্র-পন্থীদের বড়সড় মিছিল বেরিয়েছিল। ২০১৫-তে গৃহীত সংবিধানে নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে। রাজতন্ত্রপন্থীরা এই বৈশিষ্ঠ্য বাতিলের দাবি জানিয়েছেন। রুদ্র প্রসাদ ধাকাল নামে এক প্রতিবাদকারী বলেছেন, আমরা চাই নেপালকে হিন্দু রাষ্ট্র ঘোষণা হোক, যেখানে নিরপেক্ষ শক্তি হিসেবে থাকবে রাজতন্ত্র।

সেরা শিরোনাম

Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Bangladesh News : বাংলাদেশের রাজনৈতিক উত্তাপের আঁচ লন্ডনে, ২ পক্ষের সংঘর্ষ, পুলিশের লাঠি ; হলের পিছন দিয়ে বেরিয়ে গেলেন সাংসদ
বাংলাদেশের রাজনৈতিক উত্তাপের আঁচ লন্ডনে, ২ পক্ষের সংঘর্ষ, পুলিশের লাঠি ; হলের পিছন দিয়ে বেরিয়ে গেলেন সাংসদ
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
US Banking System: সফটওয়্যার ও বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং ব্যবস্থা, তবে কি সত্যিই কোনও সমস্যার সম্মুখীন হতে চলেছে ট্রাম্পের দেশ?
সফটওয়্যার ও বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং ব্যবস্থা, তবে কি সত্যিই কোনও সমস্যার সম্মুখীন হতে চলেছে ট্রাম্পের দেশ?

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget