এক্সপ্লোর

বাংলাদেশে দোকান থেকে টেনে বের করে গুলি দুষ্কৃতীদের, খুন ধর্মনিরপেক্ষ লেখক ও প্রকাশক শাহজাহান বাচ্চু

  ঢাকা: বাংলাদেশে কিছুদিনের বিরতির পর ফের কট্টরপন্থীদের হামলা শিকার আরও এক মুক্তমনা। বাংলাদেশের প্রখ্যাত লেখক ও প্রকাশক শাহজাহান বাচ্চুকে একটি দোকান থেকে টেনে বের করে এনে গুলি চালিয়ে হত্যা করল দুষ্কৃতীরা। বিশাখা প্রকাশনি-র মালিক ৬০ বছরের শাহজাহান সোচ্চার ছিলেন ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। মূলত কবিতা প্রকাশই ছিল শাহজাহানের সংস্থার বিশেষত্ব। গতকাল সন্ধেয় মুন্সিগঞ্জ জেলায় তাঁর গ্রাম কাকালদিতেই পাঁচ দুষ্কৃতী হামলা চালায়। ইফতারের আগে গ্রামেরই একটি ওষুধ দোকানে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শাহজাহান। সেই সময়ই দুটি মোটরসাইকেলে সেখানে আসে পাঁচ দুষ্কৃতী। ওষুধের দোকানের বাইরে তারা বোমা ছোঁড়ে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর দুষ্কৃতীরা দোকানে ঢুকে শাহজাহানকে টেনে বাইরে বের করে আনে এবং গুলি করে। পুলিশের এক পদস্থ আধিকারিক এ কথা জানিয়েছেন। কোনও কট্টরপন্থী মৌলবাদী গোষ্ঠীই এই হামলার দায় স্বীকার করেনি। তবে জঙ্গি-দমন বিভাগের পুলিশ আধিকারিকরা বলছেন, মৌলবাদী ইসলামপন্থী উগ্রপন্থীরাই হামলা চালিয়েছে বলে অনুমান। ধর্মনিরপেক্ষ আদর্শের প্রতি তাঁর অবিচল সমর্থনের জন্য কট্টরপন্থীরা তাঁকে আগেই হুমকি দিয়েছিল। শাহজাহান ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রাক্তন জেলা সম্পাদক। মুক্তমনা লেখক হিসেবেই পরিচিত ছিলেন তিনি। ঢাকার বাংলাবাজার এলাকায় ছিল তাঁর প্রকাশনা অফিস। উল্লেখ্য, ২০১৫-র ২৬ ফেব্রুয়ারি নাস্তিক লেখক তথা ব্লগার অভিজিত রায়কে ঢাকাতে খুন করে কট্টরপন্থী ইসলামিক জঙ্গিরা। সেই ঘটনা তীব্র আলোড়ন ফেলে দিয়েছিল। তারপর থেকেই একের পর এক ধর্মনিরপেক্ষ লেখক, ব্লগার, অনলাইন উদারমনস্ক কর্মী ও প্রকাশকদের হত্যার ঘটনা ঘটে। ২০১৬-র ৩১ অক্টোবর অভিজিতের প্রকাশক ফয়জল আরেফিন দিপানকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। মুক্তমনাদের ওপর বেশিরভাগ হামলার ক্ষেত্রেই দায়স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠীগুলি। এই হামলাগুলির সঙ্গে যুক্ত বেশ কয়েকজন উগ্রপন্থীকে গ্রেফতারও করেছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget