এক্সপ্লোর

কূটনৈতিক বিতর্কে ব্রিটেনের রানি, প্রধানমন্ত্রী

লন্ডন: ব্যক্তিগত আলাপচারিতার সময় চিনের সরকারি প্রতিনিধিদের ‘অভদ্র’ ব্যবহারের সমালোচনা করেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আবার নাইজিরিয়া ও আফগানিস্তানকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বলে উল্লেখ করেছিলেন। ক্যামেরায় ধরা ছিল তাঁদের এই মন্তব্য। যা ফাঁস হয়ে গিয়েছে। ফলে কূটনৈতিক বিতর্ক শুরু হয়েছে ব্রিটেনের রানি ও প্রধানমন্ত্রীকে ঘিরে।   রানির এই বিতর্কিত মন্তব্যের ভিডিও তুলেছিলেন রাজপ্রাসাদের এক ক্যামেরাম্যান। বাকিংহাম প্যালেসে এক গার্ডেন পার্টিতে স্কটল্যান্ড ইয়ার্ডের কমান্ডার লুসি ডি’ওরসির সঙ্গে চিনের প্রতিনিধিদের বিষয়ে আলোচনা করছিলেন রানি। তিনি বলেন, গত বছর চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ব্রিটেন সফরের সময় চিনের সরকারি আধিকারিকরা সেদেশে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ডের সঙ্গে অভদ্র আচরণ করেছিলেন। রানির সঙ্গে সহমত পোষণ করেন লুসি। তিনি বলেন, চিনের প্রতিনিধিরা একটি বৈঠক ছেড়ে চলে গিয়েছিলেন। তাঁদের ব্যবহার অত্যন্ত অভদ্র।   বুধবার রানির এই বিতর্কিত ভিডিও প্রকাশ্যে আসার পরেই বিতর্ক শুরু হয়েছে। বাকিংহাম প্যালেসের এক মুখপাত্র অবশ্য বিতর্ক ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। তাঁর দাবি, চিনা প্রেসিডেন্টের ওই সফর অত্যন্ত সফল হয়েছিল। চিনও বিতর্ক বাড়াতে চাইছে না। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র লু কাংও দাবি করেছেন, জিনপিংয়ের ব্রিটেন সফর সফল হয়েছিল।   ব্রিটিশ প্রধানমন্ত্রী আবার দুর্নীতি বিরোধী একটি আলোচনাসভা নিয়ে রানির সঙ্গে আলোচনার সময় নাইজিরিয়া ও আফগানিস্তানকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বলেছেন। রানি কোনও মন্তব্য না করলেও আর্চবিশপ অফ ক্যান্টারবেরি জাস্টিন ওয়েলবি প্রতিবাদ করেন। তিনি বলেন, তিনি একটি তেল সংস্থায় কাজ করার সময় নাইজিরিয়ায় ছিলেন। সেদেশের বর্তমান প্রেসিডেন্ট মহম্মদু বুহারি দুর্নীতিগ্রস্ত নন। তিনি বরং দুর্নীতি দূর করার চেষ্টা করছেন।   ক্যামেরনের এই ভিডিও প্রকাশ্যে আসার পর বুহারি বলেছেন, তিনি হতবাক ও আহত হয়েছেন। আফগানিস্তান সরকারও ক্যামেরনের এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে।

সেরা শিরোনাম

New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
US-Iran Conflict : ইরান যুদ্ধের আবহেই মার্কিন সামরিক বাহিনীর প্রায় ৫০ জন কর্মীর Lie Detector পরীক্ষা করালেন ট্রাম্প, কেন ?
ইরান যুদ্ধের আবহেই মার্কিন সামরিক বাহিনীর প্রায় ৫০ জন কর্মীর Lie Detector পরীক্ষা করালেন ট্রাম্প, কেন ?
Nepal Flash Floods : যন্ত্রণাদায়ক ১০ দিন, সুড়ঙ্গ থেকে স্বামীর উদ্ধারের পরই কাঠমাণ্ডুর উদ্দেশে রওনা সঞ্জয়-পত্নীর
যন্ত্রণাদায়ক ১০ দিন, সুড়ঙ্গ থেকে স্বামীর উদ্ধারের পরই কাঠমাণ্ডুর উদ্দেশে রওনা সঞ্জয়-পত্নীর

ভিডিও

Pakistan Spy Arrested: পিংলায় পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA
Jadavpur BJP Attacks: যাদবপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Kerala Road Accident: কেরলে পথ দুর্ঘটনা, ৮ জনের মৃত্যু
Kaustav Bagchi: ব্যারাকপুরে অবৈধ নির্মাণ রুখলেন কৌস্তভ বাগচী, অভিযুক্তদের গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি
Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget