এক্সপ্লোর

‘প্রথম পরমাণু অস্ত্র ব্যবহার নয়’: রাজনাথের ট্যুইটকে ‘দায়িত্বজ্ঞানহীন’, ‘দুর্ভাগ্যজনক’ বললেন পাক বিদেশমন্ত্রী

গতকালই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যুতে ঘরোয়া আলোচনা হয়। পাকিস্তানের দাবি, এটা তাদের বড় সাফল্য। যদিও সেখানে কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি, বিবৃতিও আসেনি।

ইসলামাবাদ: রাজনাথ সিংহের প্রথম পরমাণু অস্ত্র না ব্যবহারের নীতি নিয়ে গতকালের ‘হুঁশিয়ারি’র নিন্দা পাকিস্তানের। প্রতিরক্ষামন্ত্রী শুক্রবার পোখরান সফরের মধ্যে ট্যুইট করেন, ভারত সবসময় তার ‘প্রথম পরমাণু অস্ত্র প্রয়োগ না করা’র নীতি মেনে চলেছে বটে, কিন্তু ভবিষ্যতে কী হবে, সেটা তখনকার পরিস্থিতি অনুযায়ীই স্থির হবে। অর্থাত্ দরকার হলে ভারত প্রথম পরমাণু অস্ত্র না ব্যবহারের নীতি ছাড়তে পারে, সেই ইঙ্গিত রয়েছে রাজনাথের কথায়। পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি আজ প্রতিক্রিয়া দেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের বিষয়বস্তু ও সময় অত্যন্ত দুর্ভাগ্যজনক। তা ভারতের দায়িত্বজ্ঞানহীনতা, উগ্র আচরণ তুলে ধরল। ‘পাকিস্তান ন্যূনতম বিশ্বাসযোগ্য প্রতিরোধ ব্যবস্থা বহাল রাখবে’ বলেও জানান তিনি। ভারতের প্রতিরক্ষামন্ত্রী ‘মূর্খামি’র পরিচয় দিয়েছেন বলেও মন্তব্য করেন কুরেশি। অটলবিহারী বাজপেয়ি প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৯৮ সালে পোখরানে দ্বিতীয়বার পরীক্ষামূলক পরমাণু বিস্ফোরণ ঘটায় ভারত। ভারত সম্প্রতি জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনার প্রেক্ষাপটেই কুরেশির এই কটাক্ষ রাজনাথকে। গতকালই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যুতে ঘরোয়া আলোচনা হয়। পাকিস্তানের দাবি, এটা তাদের বড় সাফল্য। যদিও সেখানে কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি, বিবৃতিও আসেনি। ১৫টি দেশের এই শক্তিশালী মঞ্চের বেশিরভাগই সদস্য বৈঠকে জানিয়ে দেয়, কাশ্মীর ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সমস্যা। ফলে পাকিস্তান ও চিনের কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক মঞ্চে তুলে শোরগোল সৃষ্টির উদ্দেশ্য বড় ধাক্কা খেয়েছে। অবশ্য কুরেশির বক্তব্য, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠক থেকে প্রমাণ, কাশ্মীরের মানুষ একলা নন। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করেরর সঙ্গে আলোচনার সম্ভাবনাও খারিজ করেন কুরেশি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget