এক্সপ্লোর

এ বছর অর্থনীতিতে নোবেল পেতে পারেন রঘুরাম রাজন

নয়াদিল্লি: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের নাম রয়েছে এ বছরের অর্থনীতিতে নোবেল পুরস্কার জয়ীদের সম্ভাব্য তালিকায়। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে এ কথা। ক্ল্যারিভেট অ্যানালিটিক্স নামে যে সংস্থা এই তালিকা বার করেছে, তারা সম্ভাব্য শিক্ষাক্ষেত্র ও বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে সম্ভাব্য নোবেল প্রাপকদের তালিকা তৈরি করে। তাদের হিসেব অনুযায়ী নোবেল জয়ের লড়াইয়ে শেষ ধাপে পৌঁছে গিয়েছেন গোটা বিশ্বের ৬ তাবড় অর্থনীতিবিদ। এঁদেরই একজন রাজন। ক্ল্যারিভেট বলেছে, কর্পোরেট ফিনান্স ক্ষেত্রে অবদানের জন্য রাজনকে সম্ভাব্য নোবেল প্রাপকদের তালিকায় রাখা হয়েছে। এই তালিকায় নাম থাকার মানে অবশ্য এ নয় যে রাজন নোবেলের দৌড়ে প্রথম সারিতে রয়েছেন। তবে বলা যেতে পারে, তাঁর জয়ের একটা সম্ভাবনা রয়েছে। সোমবার ঘোষিত হবে অর্থনীতিতে নোবেল জয়ীর নাম। ৪০ বছর বয়সে আইএমএফের সর্বকনিষ্ঠ প্রধান অর্থনীতিবিদের পদে বসেন রঘুরাম রাজন। ২০০৫-এ আমেরিকায় অর্থনীতিবিদ ও ব্যাঙ্কারদের এক বার্ষিক সমাবেশে অর্থনৈতিক সঙ্কটের ভবিষ্যদ্বাণী করে তিনি উঠে আসেন সংবাদ শিরোনামে। ২০১৩-য় তৎকালীন ইউপিএ সরকার তাঁকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর করে। ৩ বছরের মেয়াদ শেষ হলে গত বছর ৪ সেপ্টেম্বর সেই পদ থেকে ইস্তফা দেন রাজন। তাঁর পূর্বসূরীরা দ্বিতীয়বারের জন্য গভর্নর পদে থাকার সুযোগ পেলেও তাঁকে সেই প্রস্তাব করেনি নরেন্দ্র মোদী সরকার। এখন তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার দায়িত্বে রয়েছেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ali Larijani Death: যুদ্ধ থামানোর পথ নেই! লারিজানি হত্যায় তীব্র পশ্চিম এশিয়ার সংঘাত
যুদ্ধ থামানোর পথ নেই! লারিজানি হত্যায় তীব্র পশ্চিম এশিয়ার সংঘাত
Science News: অগ্ন্যুৎপাতের পর লাভার স্রোত রাস্তায়, দীর্ঘ পথ পেরিয়ে এসে মিশল ভারত মহাসাগরে
অগ্ন্যুৎপাতের পর লাভার স্রোত রাস্তায়, দীর্ঘ পথ পেরিয়ে এসে মিশল ভারত মহাসাগরে
Viral Video: পাহাড়ের গায়ে গোঁত্তা খেয়ে চরকি পাক, অবতরণের মুখে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃতদেহ নিয়ে উড়েছিল
পাহাড়ের গায়ে গোঁত্তা খেয়ে চরকি পাক, অবতরণের মুখে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃতদেহ নিয়ে উড়েছিল
News Live: সুপ্রিম কোর্টে IPAC মামলার শুনানি শুরু, বাড়তি সময় চাইল রাজ্য সরকার, বিরোধিতা করল ED
সুপ্রিম কোর্টে IPAC মামলার শুনানি শুরু, বাড়তি সময় চাইল রাজ্য সরকার, বিরোধিতা করল ED

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold VS Silver Price: চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Embed widget