এক্সপ্লোর

কঠোরহাতে সিআইএ-র কার্যকলাপ দমন করেছে চিন, দাবি মার্কিন সংবাদমাধ্যমে

ওয়াশিংটন:  চিনে গুপ্তচরবৃত্তি করতে গিয়ে বড়সড় ঠোক্কর খেতে হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-কে। ২০১০-এর পর থেকে চিন সরকার সে দেশে সিআইএ-র চরবৃত্তির কাজ কড়া হাতে দমন করেছে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ২০১০-র পরবর্তী দুই বছর কমকরে ১২ জনের বেশি সিআইএ সোর্সকে হয় হত্যা করা হয়েছে নতুবা জেলে ঢোকানো হয়েছে। নিউইয়র্ক টাইমসে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়েছে। প্রায় ১০ জন প্রাক্তন ও বর্তমান মার্কিন আধিকারিকের কথা উল্লেখ করেছে সংবাদপত্রটি। তাঁরা এই গোয়েন্দা বিপর্যয়কে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড়সড় ব্যর্থতা বলে উল্লেখ করেছেন। সংবাদমাধ্যমের কাছে ওই আধিকারিকা নিজেদের পরিচয় প্রকাশ করতে রাজি হননি। মার্কিন গোয়েন্দা ও প্রশাসনিক সংস্থাগুলির মধ্যে এই ঘটনা নিয়ে তীব্র টানাপোড়েন চলছে। এই বিপর্যয়ের কারণ নিয়ে অবশ্য দ্বিধাবিভক্ত সংশ্লিষ্ট মার্কিন দফতরগুলি।  গোয়েন্দাদের একাংশের ধারনা, সিআইএ-র মধ্যেই শ্রত্রপক্ষের চর ঢুকে পড়েছে। আবার কেউ কেউ মনে করছেন, বিদেশী সোর্সগুলির সঙ্গে যোগাযোগ বজায় রাখার যে গোপন ব্যবস্থা রয়েছে সেখানেই সিঁধ কেটেছে চিন। সেই সিস্টেম হ্যাক করেছে তারা। কিন্তু চিনের হাতে চরদের এভাবে ধরা পড়ার কারণ নিয়ে তাঁরা সহমতে আসতে পারেননি। সিআইএ সূত্রে এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকার করা হয়েছে বলে জানিয়েছ নিউইয়র্ক টাইমস ও অ্যাসোসিয়েটেড প্রেস। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, চিনে এই বিপর্যয় সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়ায় বিপর্যয়ের কথা মনে করিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে সিআইএ ও এফবিআই-র দুই আধিকারিক বিশ্বাসঘাতকতা করেছিলেন। ওই দুই আধিকারিককে ১৯৯৪ ও ২০০১-এ গ্রেফতার করা হয়। দুই পদস্থ প্রাক্তন মার্কিন আধিকারিককে উল্লেখ করে নিউইয়র্ক টাইসমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দু বছরের সময়পর্বে সিআইএ-র ২০ জন সোর্সকে খুন বা জেলে ভরা হয়েছে।

সেরা শিরোনাম

China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Asim Munir: ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget