এক্সপ্লোর

Ukraine Russia Conflict: যুদ্ধের আশঙ্কা বাইডেনের, বললেন, কিছুদিনের মধ্যেই ইউক্রেনে হামলা করতে পারে রাশিয়া

Ukraine Russia Conflict: বাইডেন সাংবাদিকদের বলেছেন, আশঙ্কা খুবই প্রবল। রাশিয়া তাদের কোনও বাহিনীই সরায়নি। বরং তারা আরও বাহিনী মোতায়েন করেছে। 

 

ওয়াশিংটন:  রাশিয়া দাবি করেছে যে, তারা ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করছে। এরইমধ্যে ইউক্রেন সংকট নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বড়সড় মন্তব্য।    তিনি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার অনুপ্রবেশের আশঙ্কা খুবই প্রবল এবং তা আগামী কয়েকদিনের  মধ্যেই হতে পারে।  

রাশিয়ার দাবি উড়িয়ে হোয়াইট হাউসে বাইডেন সাংবাদিকদের বলেছেন, আশঙ্কা খুবই প্রবল। রাশিয়া তাদের কোনও বাহিনীই সরায়নি। বরং তারা আরও বাহিনী মোতায়েন করেছে।  বাইডেন আরও বলেছেন,  ওরা ছদ্ম ফ্ল্যাগ অপারেশন করছে হামলা করার একটা অজুহাতের জন্য।

বাইডেন আরও বলেছেন, আমরা যে সব ইঙ্গিত পাচ্ছি, তাতে দেখা যাচ্ছে যে, ইউক্রেনের ভেতরে ঢুকতে এবং ইউক্রেনে হামলা চালাতে তারা প্রস্তুত। আমার মনে হচ্ছে, আগামী কিছুদিনের মধ্যেই তা হতে পারে।

বাইডেন বলেছেন, চলতি অচলাবস্থার কূটনৈতিক সমাধানে মার্কিন প্রস্তাবের ক্ষেত্রে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নয়া ও লিখিত জবাব তিনি এখনও পড়ে দেখেননি।

ইউক্রেনের পশ্চিমপন্থী নীতি ও ন্যাটো-তে সামিল হওয়ার দীর্ঘমেয়াদি লক্ষ্য বানচাল করার লক্ষ্যে রুশ সামরিক বাহিনী ইউক্রেনের অধিকাংশ সীমান্ত ঘিরে রয়েছে।<

Ukraine Russia Conflict: যুদ্ধের আশঙ্কা বাইডেনের, বললেন, কিছুদিনের মধ্যেই ইউক্রেনে হামলা করতে পারে রাশিয়া /p>

এর পাশাপাশি বাইডেন বলেছেন, এখনও সমস্যার কূটনৈতিক নিষ্পত্তির উপায় রয়েছে এবং আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্চে মার্কিন বিদেশ সচিব তাঁর ভাষণে ওই উপায়ের রূপরেখা তুলে ধরতে পারেন। রুশ প্রেসিডেন্ট পুতিনকে ডাকার কোনও পরিকল্পনা এখন নেই বলেও জানিয়েছেন বাইডেন।

উল্লেখ্য, ইউক্রেন সংকট নিয়ে বারেবারেই রাশির দাবি নিয়ে প্রশ্ন তুলেছে। হোয়াইট হাউস বুধবার বলেছে যে, ইউক্রেনে যে কোনও সময় রুশ হামলা হতে পারে। বুধবার হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি আশঙ্কা প্রকাশ করে বলেন, যে কোনও সময় হামলা হতে পারে। সাকি সাংবাদিকদের সঙ্গে তাঁর দৈনিক কথাবার্তার সময় বলেন, আমাদের যে টুকু মনে হচ্ছে, তাতে যে কোনও সময় হামলা হতে পারে। রাশিয়া কোনও ভুয়ো অজুহাত খাড়া করে ইউক্রেনে হামলা চালাতে পারে।

সেরা শিরোনাম

AI News : 'কোভিডের থেকেও বড় বিপর্যয় আসতে পারে ২০২৭-এ', ২০৩০-এর আগেই মানবজাতির অবলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা গবেষকের
'কোভিডের থেকেও বড় বিপর্যয় আসতে পারে ২০২৭-এ', ২০৩০-এর আগেই মানবজাতির অবলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা গবেষকের
Sheikh Hasina : 'ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে...', পাকিস্তানে গিয়ে যে কথা বললেন বাংলাদেশের সংসদের অধ্যক্ষ...
'ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে...', পাকিস্তানে গিয়ে যে কথা বললেন বাংলাদেশের সংসদের অধ্যক্ষ...
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Sheikh Hasina : বাংলাদেশে গ্রেফতার এবার শেখ হাসিনার প্রাক্তন ডেপুটি প্রেস সেক্রেটারি-সহ ৩
বাংলাদেশে গ্রেফতার এবার শেখ হাসিনার প্রাক্তন ডেপুটি প্রেস সেক্রেটারি-সহ ৩

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget