এক্সপ্লোর

তালিবানের সঙ্গে রুশ-ইরান 'সম্পর্ক', পাকিস্তানের দুমুখো নীতি, আফগানিস্তান নিয়ে প্রমাদ গুণছে আমেরিকা

কাবুল: আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে রাশিয়া ও ইরানের ভূমিকা নিয়ে প্রমাদ গুণছে আমেরিকা। রাশিয়া ও ইরানের সঙ্গে তালিবানের যোগাযোগ ক্রমশ বাড়ছে বলে অভিযোগ। এরফলে আফগানিস্তানে ছায়া-যুদ্ধের সম্ভাবনা নতুন করে মাথাচাড়া দিয়েছে। এরফলে মার্কিন সাহায্যপুষ্ট বাহিনী সংকটে পড়বে এবং আফগানিস্তানে পরিস্থিতি আরও বিগড়ে যেতে পারে। মস্কো ও তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, আঞ্চলিক নিরাপত্তার উন্নতি সাধনের জন্যই তারা তালিবানদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলছে। কিন্তু এই বক্তব্য মানতে পারছেন না মার্কিন আধিকারিকরা। ইরানও তলে তলে মদত দিয়ে চলেছে তালিবানকে। আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আফগান নীতি এখনও স্পষ্ট নয়। এই অবস্থায় আফগানিস্তান নিয়ে রাশিয়া ও ইরানের ভূমিকায় অসন্তুষ্ট আমেরিকা। আফগানিস্তান নিয়ে পাকিস্তানের দুমুখো নীতিও ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে আমেরিকার কাছে। তালিবানের সঙ্গে আফগান সরকারের আলোচনার উদ্যোগ নিয়ে চিন-রাশিয়ার বৈঠকে সামিল হয়েছে পাকিস্তানও। আফগানিস্তানে নিযুক্ত পদস্থ মার্কিন কম্যান্ডার জন নিকোলসন আফগানিস্তানে বহিরাগত শক্তিগুলির ক্ষতিকারক প্রভাব বিস্তারের নিন্দা করে বলেছেন, রাশিয়ার যুক্তি, তালিবান একটা সময় আইএসের বিরুদ্ধে লড়াই করেছিল। তাঁর অভিযোগ, এই যুক্তি দেখিয়ে আসলে রাশিয়া ন্যাটো ও আফগান সরকারের প্রচেষ্টাকে খাটো করে আফগানিস্তানে সংঘর্ষে ঘৃতাহুতি দিতে যায়। নিলোকসন বলেছেন, একইভাবে ইরানও তালিবানদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। রাশিয়া সরকারিভাবে আফগান সরকারকে সামরিক হেলিকপ্টার সরবরাহ করে। কিন্তু একইসঙ্গে তালিবানদের গোপনে মদত দিচ্ছে বলে আমেরিকার অভিযোগ। আফগানিস্তানের এক আধিকারিক বলেছেন, তাজিকিস্তান সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ রাশিয়ায় নির্মিত অস্ত্রশস্ত্র পাওয়ার ঘটনা উদ্বেগজনক। সীমান্তের ওপার থেকে তালিবানরা সাহায্য পেলে আফগানিস্তানের পরিস্থিতি ঘোরাল হয়ে উঠতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। এক তালিবান কম্যান্ডারও রুশ সাহায্য পাওয়ার কথা জানিয়েছেন সংবাদসংস্থাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
Mojtaba Khamenei Health: মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
Joe Biden Health Updates: অনেকটাই ছড়িয়েছে ক্য়ান্সার, কুরে কুরে খাচ্ছে ভিতর থেকে, সঙ্কটজনক আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন
অনেকটাই ছড়িয়েছে ক্য়ান্সার, কুরে কুরে খাচ্ছে ভিতর থেকে, সঙ্কটজনক আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন

ভিডিও

Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget