এক্সপ্লোর

Russia-Ukraine Crisis: অধরা সমাধান সূত্র, মানবিক করিডোর গড়ে তুলতে সম্মত রাশিয়া ও ইউক্রেন, তৃতীয় দফার আলোচনা শীঘ্রই

Russia-Ukraine Conflict: রাশিয়ার ন্যাশনালিস্ট আইনসভা সদস্য লিওনিজ স্লাটস্কি বলেছেন, পরবর্তী পর্বের আলোচনায় এ ব্যাপারে সমঝোতা হতে পারে। তা রুশ ও ইউক্রেনের পার্লামেন্টে অনুমোদিত হতে হবে।  

 

 

 


এলভিভ: দ্বিতীয় দফার আলোচনাতেই রফাসূত্র মিলল না। তবে যুদ্ধের মধ্যেই আলোচনার দরজা খোলা রাখছে ইউক্রেন ও রাশিয়া (Russia-Ukraine Talk)। বৃহস্পতিবার দ্বিতীয় দফার আলোচনার পর রাশিয়া-ইউক্রেন, উভয়পক্ষই জানিয়েছে যে, খুব শীঘ্রই তৃতীয়বার আলোচনার টেবিলে বসা হবে। পোল্যান্ডের সীমান্তের কাছে বেলারুশে দুই দেশের আলোচনায় সাধারণ মানুষের উদ্ধারের জন্য মানবিক করিডোর (Human Corridor) গড়ে তোলার ব্যাপারে সম্মত হয়েছে উভয়পক্ষ। সাধারণ মানুষকে উদ্ধার এবং যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলগুলিতে খাদ্য ও ওষুধ পৌঁছে দিতে এই করিডোর গড়ে তোলার ব্যাপারে রাশিয়া ও ইউক্রেন সম্মত হয়েছে। 

ইউক্রেন ও রাশিয়ার পক্ষে আলোচনায় অংশগ্রহণকারীরা বৃহস্পতিবার জানিয়েছেন, তৃতীয় দফার আলোচনা খুব শীঘ্রই শুরু হবে। আলোচনায় রাশিয়ার প্রতিনিধি দলের নেতা তথা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরামর্শদাতা ভ্লাদিমির মেন্দিনিস্কি বলেছেন, দুই পক্ষের অবস্থান খুবই স্পষ্ট। সংঘর্ষের রাজনৈতিক সমাধান সংক্রান্ত ইস্যু সহ প্রতিটি বিষয় লেখা হয়েছে। 

বিস্তারিত জানাতে গিয়ে মেন্দিনিস্কি বলেছেন, রাশিয়া ও ইউক্রেন নাগরিকদের সরিয়ে আসনে নিরাপদ করিডোর গড়ে তোলার ব্যাপারে অস্থায়ী সমঝোতায় পৌঁছে গিয়েছে। রাশিয়ার ন্যাশনালিস্ট আইনসভা সদস্য লিওনিজ স্লাটস্কি বলেছেন, পরবর্তী পর্বের আলোচনায় এ ব্যাপারে সমঝোতা হতে পারে। তা রুশ ও ইউক্রেনের পার্লামেন্টে অনুমোদিত হতে হবে।  

সংবাদসংস্থা কিভ ইন্ডিপেনডেন্টকে উদ্ধৃত করে জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের পরামর্শদাতা মিখালিও পোডোলিয়াক বলেছেন, রাশিয়ার সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় সন্তুষ্ট হতে পারেনি ইউক্রেন। দুই দেশ খুব শীঘ্রই তৃতীয়বারের জন্য আলোচনায় বসবে। 

পোডোলিয়াক আরও জানিয়েছেন যে, সাধারণ নাগরিকদের সরিয়ে নিয়ে যাওয়া ও যুদ্ধক্ষেত্রে খাবার ও ওষুধ পৌঁছে দেওয়ার জন্য মানবিক করিডোর গড়ে তুলবে রাশিয়া ও ইউক্রেন। 

এরইমধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ এক বিবৃতিতে পরিস্থিতি আরও সঙ্গীন হওয়ার ইঙ্গিত করেছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, তিনি আরও একবার রুশ প্রেসিডেন্টকে ইউক্রেনে হামলা বন্ধ করার কথা বলেছেন। কিন্তু পুতিন এখনই এমনটা করবে না। 

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget