এক্সপ্লোর

Russia Ukraine War: রাশিয়ার বিরুদ্ধে জরুরি ভিত্তিতে শুনানি রাষ্ট্রপুঞ্জে, ফের একদিকে ভারত-চিন, অংশ নিল না ভোটদানে

Russia Ukraine War: রাষ্ট্রপুঞ্জের অধিবেশন নিয়ে ভোটাভুটিতে ভেটো ক্ষমতা প্রয়োগ করা যায় না। তাই এ বার সেই ক্ষমতা প্রয়োগ করতে পারেনি রাশিয়া।

নয়াদিল্লি: রাষ্ট্রপুঞ্জে (United Nations) রাশিয়ার বিরুদ্ধে ভোটদান থেকে ফের বিরত থাকল ভারত (Russia Ukraine War)। ইউক্রেনে সেনা নামানোর সিদ্ধান্তে রাশিয়ার বিরুদ্ধে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জমা পড়েছিল। স্থানীয় সময় রবিবার বিকেলে সেই নিয়ে ভোটাভুটি হয়। কিন্তু ভোটদান থেকে নিজেদের সরিয়ে নেয় ভারত। বরং বেলারুশ সীমান্তে মস্কো এবং কিভের মধ্যে আলোচনার সিদ্ধান্তকে স্বাগত জানায় (Russia Ukraine War News)।

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে (United Nations Security Council) রবিবার ভোটাভুটি চলছিল, যাতে সোমবার থেকেই রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে শুনানি শুরু করা যায়।  সেখানে রাশিয়ার বিরুদ্ধে শুনানির পক্ষে ভোট দেয় ১১টি দেশ, যাতে এ দিনই শুনানি শুরু করা যায়। কিন্তু ওই ভোটাভুটিতে অংশ নেয়নি ভারত। চিন এবং সংযুক্ত আরব আমিরশাহিও ভোটদান থেকে নিজেদের বিরত রাখে।

রাষ্ট্রপুঞ্জের অধিবেশন নিয়ে ভোটাভুটিতে ভেটো ক্ষমতা প্রয়োগ করা যায় না। তাই এ বার সেই ক্ষমতা প্রয়োগ করতে পারেনি রাশিয়া। তবে ওই প্রস্তাবের বিরুদ্ধে ভোটদান করে তারা। তবে ১১টি দেশ যেহেতু রাশিয়ার বিরুদ্ধে শুনানিতে সায় দিয়েছে, তাই সোমবার নিউইয়র্কে সভাপতি আবদুল্লা শাহিদের নেতৃত্বে রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে রাশিয়ার বিরুদ্ধে শুনানি হবে।

আরও পড়ুন: Russia-Ukraine War: ছদ্মবেশে শহরে ঢুকছে রুশ সেনা, দাবি কিভের মেয়রের

ভোটদানে অংশ না নেওয়ার পক্ষে ভারতের তরফে যুক্তি দেওয়া হয় যে, ইউক্রেনের পরিস্থিতির অবনতি অত্যন্ত দুর্ভাগ্যপূর্ণ। তবে এই পরিস্থিতিতে দু’পক্ষের মধ্যে আলোচনাকেই প্রাধান্য দেওয়া উচিত, যাতে অবিলম্বে হিংসা বন্ধ হয় এবং শত্রুতার মনোভাব কাটিয়ে বেরিয়ে আসা যায়।

রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি জানান, কূটনীতি এবং আলোচনাই সঙ্কট কাটিয়ে বেরনোর শ্রেষ্ঠ উপায়। তিরুমূর্তি জানান, রাশিয়া এবং ইউক্রেন, দুই দেশের রাষ্ট্রনেতার সঙ্গেই কথা হয়েছে ভারতের। দু’পক্ষ যে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে, তাকে স্বাগত জানাচ্ছে দিল্লি।

এর আগে আমেরিকা এবং আলবেনিয়ার তরফে রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার জন্য নিন্দা প্রস্তাব আনা হলেও ভোটদান থেকে নিজেকে সরিয়ে রেখেছিল ভারত। চিন এবং সংযুক্ত আরব আমিরশাহিও সে বার ভারতের রাস্তাই ধরে। তিন দেশের সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছিল মস্কো।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget