এক্সপ্লোর

Russia Ukraine War: রাশিয়াকে নিষেধাজ্ঞা ফাঁকি দিতে সাহায্য নয়, চিনকে সতর্কবার্তা আমেরিকার, বার্তা কি ভারতকেও!

Russia Ukraine War: শুধু চিন নয়, ভারতের উপরও আমেরিকার এই হুঁশিয়ারি প্রযোজ্য বলে মনে করছেন কূটনীতিকরা।

ওয়াশিংটন: রাশিয়াকে (International Sactions on Russia) নিষেধাজ্ঞা ফাঁকি দিতে সাহায্য নয়। অন্যথায় ফল ভুগতে হবে তাদেরও। এ বার এই মর্মেই চিনকে হুঁশিয়ারি দিল আমেরিকা (US Warns China)। শুধু চিনই নয়, নিষেধাজ্ঞার ফাঁক গলে কোনও দেশ যদি রাশিয়াকে শ্বাস নেওয়ার সুযোগ করে দেয়, তারাও নিস্তার পাবে না বলে সাফ জানিয়ে দিল আমেরিকার সরকার।

রাশিয়া থেকে তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা, হিরে, ভদকা-সহ প্রায় সব ধরনের পণ্য আমদানিই নিষিদ্ধ করেছে আমেরিকা। ইউরোপের একাধিক দেশও সেই পথেই হেঁটেছে। কিন্তু সরাসরি রাশিয়ার সমালোচনা করার রাস্তায় হাঁটেনি চিন। বরং রাশিয়া এবং ইউক্রেন দুই দেশকেই অস্ত্র সংবরণের আর্জি জানিয়েছে তারা।

এমন পরিস্থিতিতে পশ্চিমি দেশগুলির বিরুদ্ধে রাশিয়া-চিন সখ্য আরও মজবুত হয়ে উঠতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। এমনকি চিনের সাহায্যে রাশিয়া সমগ্র এশিয়ায় পণ্য সরবরাহ অব্যাহত রাখতে পারে বলেও মনে করা হচ্ছে। সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই ওয়াশিংটনের তরফে বেজিংকে সতর্ক করা হল বলে মনে করছেন কূটনীতিকরা।

রাশিয়া-ইউক্রেন (Russia Ukraine War) যুদ্ধ নিয়ে সোমবারই রোমে চিনা কূটনীতিক ইয়াং জিয়েচির সঙ্গে বৈঠক রয়েছে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের। তার আগে রবিবার বেজিংকে সতর্ক কররে দেন তিনি। বলেন,“সরাসরি এবং মুখোমুখি বেজিংয়ের সঙ্গে আলোচনায় রয়েছি আমরা। পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছি, রাশিয়াকে নিষেধাজ্ঞা ফাঁকি দিতে সাহায্য করলে ফল ভোগ করতে হবে।  পড়তে হবে ব্যাপক নিষেধাজ্ঞার মুখে।”

আরও পড়ুন: Russia-Ukraine War: যুদ্ধক্ষেত্রে মানবিক সঙ্কট তুলে ধরাই ছিল নেশা, কিভে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু মার্কিন সাংবাদিকের

কোনও রাখঢাক না করে সুলিভান আরও বলেন, “আমরা চাই না, এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে কোনও ভাবেই ফাঁক ফোকর গলে শ্বাস ফেলার ফুরসত পাক রাশিয়া। তাই কোনও দেশ তাদের এই সুযোগ করে দিক, তা হতে দেব না।”

সুলিভানের এই মন্তব্যে সিঁদুরে মেঘ দেখছেন উপসাগরীয় এবং উপমহাদেশীয় কূটনীতিকরা। কারণ চিন-সহ ভারত, সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশও রাশিয়ার সমালোচনায় যায়নি। রাষ্ট্রপুঞ্জে অন্য দেশ যখন রাশিয়ার নিন্দায় ভোট দিয়েছে, তখন ভোটদান থেকে বিরত থেকেছে তারা। সামরিক এবং অন্য ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কও রয়েছে তাদের। তাই শুধু চিন নয়, ভারতের উপরও আমেরিকার এই হুঁশিয়ারি প্রযোজ্য বলে মনে করছেন কূটনীতিকরা।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget