এক্সপ্লোর

Russia Ukraine Crisis: সীমান্ত পেরিয়ে ঢুকে পড়া পাঁচ ‘নাশকতাকারী’কে হত্যার দাবি রাশিয়ার, অভিযোগ অস্বীকার ইউক্রেনের

Russia Ukraine Crisis: উল্লেখ্য়, আমেরিকা ও তার সহযোগীরা একাধিকবারই বলেছে যে, রাশিয়া যে কোনও সময় ইউক্রেনে হামলা চালাতে পারে। যদিও রাশিয়া এই দাবি অস্বীকার করেছে। 

 

 


মস্কো: আলাপ-আলোচনা, কৃটনৈতিক দৌত্য-এসবেরই মধ্যে ক্রমশ আরও জটিল হচ্ছে ইউক্রেন সংকট। রাশিয়া সোমবার অভিযোগ করেছে যে, ইউক্রেন থেকে  একটি গোষ্ঠীর তাদের সীমা লঙ্ঘণের চেষ্টা ভেস্তে গিয়েছে। তাদের এই চেষ্টা ভেস্তে দিয়েছে সীমান্ত রক্ষী ও সেনাবাহিনী।  এই ঘটনায় পাঁচ অন্তর্ঘাতকারী মারা গিয়েছে বলে রাশিয়ার সংবাদসংস্থা জানিয়েছে।  

রুশ সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সংঘর্ষের ফলে পাঁচজনের মৃত্যু হয়েছে। রাশিয়ার সীমান্ত পেরিয়ে ঢুকে পড়া নাশকতাকারীদের একটি গোষ্ঠীর পাঁচজন সংঘর্ষে মারা গিয়েছে। রুশ সামরিক বাহিনী জানিয়েছে, এই ঘটনা ঘটেছে রোস্টভ অঞ্চলের মিটিয়াকিনস্কায়া গ্রামের কাছে ভোর ছয়টা নাগাদ। 

যদিও ইউক্রেন এই দাবি খারিজ করে দিয়েছে। কিয়েভ বলেছে, এটি নিছকই ভুয়ো খবর। তারা বলেছেন, যে অঞ্চলে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে, ,সেই রোস্টভ অঞ্চলে তাদের কোনও বাহিনীই নেই। 

রুশ সংবাদসংস্থা রুশ সামরিক বাহিনীকে উল্লেখ করে জানিয়েছে যে, ইউক্রেনের সশস্ত্র যানবাহনও ধ্বংস করা হয়েছে। 

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চলতি তীব্র উত্তেজনার মধ্যেই এই মস্কোর পক্ষে এই দাবি করা হল। উল্লেখ্য়, আমেরিকা ও তার সহযোগীরা একাধিকবারই বলেছে যে, রাশিয়া যে কোনও সময় ইউক্রেনে হামলা চালাতে পারে। যদিও রাশিয়া এই দাবি অস্বীকার করেছে। 

এরইমধ্যে এর আগেও ইউক্রেন থেকে তাদের সীমানায় হামলার অভিযোগ করেছে রাশিয়া। এর আগেই রাশিয়া দাবি করেছিল, ইউক্রেন তাদের একটি বর্ডার পোস্ট লক্ষ্য করে শেল ছুড়েছিল। তখনও  ইউক্রেন এই অভিযোগ উড়িয়ে বলেছিল যে, উত্তেজনা উস্কে দিতে এ ধরনের দাবি করা হয়েছে।
কিছুদিন আগে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) অভিযোগ করেছিল যে, ইউক্রেন থেকে নিক্ষিপ্ত অস্ত্রের আঘাতে তাদের সীমান্ত রক্ষীদের একটি কেন্দ্র ধ্বংস হয়ে গিয়েছে। এই অভিযোগ সম্পর্কে একটি ভিডিও প্রকাশ করেছিল এফএসবি। তাতে দেখা গিয়েছিল যে, একটি রুমের ছাদ ও দেওয়াল ধসে পড়েছে এবং ধ্বংসাবশেষের মধ্যে ঝুঁকে রয়েছে রাশিয়ার পতাকা। এফএসবি-র এই দাবি উদ্বেগ বাড়িয়েছিল যে, এই ঘটনাকে ইউক্রেন সীমান্তে তাদের সেনা সমাবেশের সপক্ষে যুক্তি হিসেবে দেখানো হবে। যদিও দেশের পূর্ব প্রান্তে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযানে নিযুক্ত ইউক্রেনের বাহিনী রাশিয়ার এই অভিযোগ নাকচ করে দিয়েছিল। 

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget