এক্সপ্লোর

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে ১০ কোটি টাকার মানহানির মামলার নোটিস হাফিজ সইদের

লাহৌর: পাকিস্তান সরকার জামাত-উদ-দাওয়ার অনুদান সংগ্রহের উপর নিষেধাজ্ঞা জারি করায় সেদেশের প্রতিরক্ষামন্ত্রী খুররম দাস্তগিরকে ১০ কোটি টাকার মানহানির মামলার নোটিস পাঠালেন হাফিজ সইদ। তাঁর আইনজীবী এ কে ডোগার এই নোটিসে লিখেছেন, ‘আপনাকে ১৪ দিনের মধ্যে আমার মক্কেলের কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে। তাঁর ক্ষমাপ্রার্থনার পাশাপাশি প্রতিশ্রুতি দিতে হবে, ভবিষ্যতে সতর্ক থাকবেন। এটা না করলে পাকিস্তানের দণ্ডবিধির ৫০০ ধারা অনুযায়ী আপনার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এর ফলে আপনার দু’বছরের কারাদণ্ড হতে পারে।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামাবাদের বিরুদ্ধে জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ এবং মিথ্যাচার ও প্রতারণার অভিযোগ করার পরেই সোমবার জামাত, ফালাহ-ই-ইনসানিয়ত ফাউন্ডেশন (এফআইআফ) সহ কয়েককটি সংগঠনের অনুদান সংগ্রহের উপর নিষেধাজ্ঞা জারি করেছে পাক সরকার। দাস্তগির বলেছেন, সন্ত্রাসবাদীরা যাতে স্কুলপড়ুয়াদের উপর গুলি চালাতে না পারে, সেটার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। পাক প্রতিরক্ষামন্ত্রীর আরও দাবি, মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে নয়, বরং নিজেরাই অনেক ভাবনা-চিন্তা করে এই পদক্ষেপ করেছেন। হাফিজের আইনজীবী অবশ্য দাবি করেছেন, জামাতের সঙ্গে লস্কর-ই-তৈবার কোনও যোগ নেই। জামাতের উপর রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞা বেআইনি। দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে হাফিজ ও জামাতের সুনামের ব্যাপক ক্ষতি করেছেন প্রতিরক্ষামন্ত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
Earthquake News: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…

ভিডিও

Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee
TMC News: 'যারা চলে গেছে, তাদের দলে ফেরালে আপনার সঙ্গে থাকব না', আল্টিমেটাম কল্যাণের | ABP Ananda
Rajarhat News: রাজারহাট বিস্ফোরণে কামারহাটি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget