এক্সপ্লোর

মিউনিখের রেলস্টেশনে আচমকা গুলি, মারাত্মক জখম মহিলা পুলিশ অফিসার, ধৃত হামলাকারী

মিউনিখ: জার্মানির মিখনিখ শহরে রেলস্টেশনে আচমকা গুলি চলল মঙ্গলবার। জখম হয়েছেন অনেকে। মিউনিখের এক মহিলা পুলিশ অফিসারও মারাত্মক আহত হয়েছেন বলে খবর। বাভারিয়ার এই শহরের উত্তরপূর্ব এলাকা উন্তারফোয়েরিং-এর এস-বাহন স্টেশনটি অবশ্য এখন 'সুরক্ষিত' বলে জানিয়েছে পুলিশ। মার্কাস দা গ্লোরিয়া মার্টিনস নামে মিউনিখ পুলিশের মুখপাত্র গুলিচালনার পিছনে কোনও রাজনৈতিক বা ধর্মীয় কারণ থাকার ইঙ্গিত নেই বলে জানিয়েছেন। ব্যক্তিগত কারণেই হামলা করে থাকতে পারে পুরুষ হামলাকারী। মার্টিন জানান, অজ্ঞাতপরিচয় লোকটি চলন্ত ট্রেনের সামনে এক পুলিশ অফিসারকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করে। হাতাহাতি, ধাক্কাধাক্কির মধ্যেই এক মহিলা অফিসারের হাতের বন্দুক কেড়ে নিয়ে গুলি চালায় সে। তিনি মারাত্মক চোট পান মাথায় গুলি লেগে। গুলিতে আঘাত পান আরও দুজন। তবে তাদের জীবন সংশয় হয়নি। চিকিত্সা চলছে স্থানীয় হাসপাতালে। পুলিশ ট্যুইটে বলেছে, হামলাকারী ধরা পড়েছে। সেও জখম হয়েছে। আরও হামলাকারী থাকার কোনও ইঙ্গিত নেই। শহরতলির স্টেশন এলাকা কর্ডন করে রাখা হয়েছে। গত জুলাইয়ে মিউনিখের এক শপিং মলে গুলিতে ৯ জনকে ঝাঁঝরা করে নিজেও গুলি চালিয়ে আত্মঘাতী হয় ডেভিড আলি সোনোবোলি নামে ১৮ বছরের এক ছেলে। সে নাকি এক বছর ধরে হামলার ছক কষেছিল। পুলিশ জানায়, জার্মান-ইরান পরিবারের ছেলেটি শুধু উগ্র ডানপন্থী ঘাতক অ্যান্ডার্স বেহরিং ব্রেভিকের মতো গণহত্যাকারীদের কথাই সবসময় ভাবত। ইসলামিক স্টেটের সঙ্গে কোনও যোগ ছিল না তার। মার্চেও ডুসেলডর্ফের এক রেলস্টেশনে কুঠার হাতে চড়াও হয়ে ৯ জনকে ঘায়েল করে এক হামলাকারী। পুলিশ সন্ত্রাসবাদী হামলা বলেনি ঘটনাটিকে। তারা জানিয়েছিল, ৩৬ বছরের কসোভোর লোকটি স্কিজোফ্রেনিয়ায় ভুগছিল, চরম উদ্বেগে আক্রান্ত ছিল সে।

সেরা শিরোনাম

Plane Accident News: দুই বিমানের মুখোমুখি ধাক্কা, নাক ভাঙল একটির, বিমানবন্দরেই ভয়ঙ্কর দুর্ঘটনা
দুই বিমানের মুখোমুখি ধাক্কা, নাক ভাঙল একটির, বিমানবন্দরেই ভয়ঙ্কর দুর্ঘটনা
Elon Musk: মহাকাশ গবেষণায় SpaceX-এর ইতিহাস, মাঝ আকাশেই Starship-কে লুফে নিল ইলন মাস্কের সংস্থা
মহাকাশ গবেষণায় SpaceX-এর ইতিহাস, মাঝ আকাশেই Starship-কে লুফে নিল ইলন মাস্কের সংস্থা
India-Pakistan Relations : বড় খবর, অপারেশন সিঁদুরের পর প্রথমবার ; ভারতের দিকে এই পদক্ষেপ পাকিস্তানের : রিপোর্ট
বড় খবর, অপারেশন সিঁদুরের পর প্রথমবার ; ভারতের দিকে এই পদক্ষেপ পাকিস্তানের : রিপোর্ট
India-US Trade Deal : 'সুবিধাজনক অবস্থানে থাকবে', প্রস্তাবিত দ্বি-পাক্ষিক বাণিজ্য চুক্তিতে ভারতকে এই নিশ্চয়তা আমেরিকার ?
'সুবিধাজনক অবস্থানে থাকবে', প্রস্তাবিত দ্বি-পাক্ষিক বাণিজ্য চুক্তিতে ভারতকে এই নিশ্চয়তা আমেরিকার ?

ভিডিও

Agnimitra Paul: বেহালার পর্ণশ্রীতে ছটপুজো উপলক্ষে ঘাট পরিদর্শনে পুর ও নগরোন্নয়নমন্ত্রী | Chhath Puja
Islampur : উত্তর দিনাজপুরের ইসলামপুরের হাসপাতালে ইঁদুরের দৌরাত্ম্য, অতিষ্ট রোগী ও তাদের পরিজনরা
Koustav Bagchi: তুমুল বচসায় জড়ালেন, নিজের বিধানসভা এলাকাতেই গো ব্য়াক স্লোগান কৌস্তভ বাগচীকে
Dilip Ghosh:
Panihati News: পানিহাটিতে ব্যবসায়ীর ওপর 'হামলা', প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল BJP কর্মীর! | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Indigo Flight: বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
Canadian Woman Visits India: ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
CPM Book Stall: পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
Jadavpur Case: সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
Weather Update: কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Embed widget