এক্সপ্লোর

৯৫৮৪ মার্কিন ডলারে পোষ্য সারমেয়কে ৮টি আইফোন ৭ কিনে দিলেন চিনের বিলিওনেয়ারের একমাত্র ছেলে!

বেজিং: বাবা-মায়েদের অর্থ, ক্ষমতার জোরে দম্ভে মাটিতে পা পড়ে না বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত চিনের রাজনৈতিক প্রতিপত্তিশালীদের ছেলেমেয়েদের, এমনই শোনা যায় নানা রিপোর্টে। সাধারণের কাছে যা অস্বাভাবিক, সেটা তারা করে ফেলতে পারেন অনায়াসে। তারই প্রমাণ ওয়াং সিকং।  কেউকেটা সিকং-এর বাবা ওয়াং জিয়ানলিন চিনের সবচেয়ে ধনী বিলিওনেয়ার। ডালিয়ান ওয়ান্ডা গ্রুপের চেয়ারম্যান। মাত্র ২৮ বছর বয়সী ওয়াং  নিজের পোষ্য সারমেয়কে একটিমাত্র নয়, ৯৫৮৪ মার্কিন ডলার দাম দিয়ে আটখানা আইফোন ৭ কিনে দিয়েছেন! যেদিন দুনিয়াজুড়ে তুমুল কৌতূহল, উদ্দীপনার মধ্যে এই মহার্ঘ্য ফোনটি বাজারে এসেছে, ঠিক সেদিনই সেগুলি কিনে ফেলেন বড়লোক বাবার একমাত্র ছেলে সিকং। গত সপ্তাহে প্রিয় পোষ্য কোকোর দুটি ছবি তারই ওয়েইবো সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন সিকং। তাতে দেখা যাচ্ছে, আইফোনগুলি বাক্স খুলে বের করা হয়নি। গদির ওপর বসে আলাস্কার মালামুট প্রজাতির কুকুরটি। তার চারপাশে পড়ে আছে বাক্সগুলি। মালিকের মতোই নামডাক আছে কোকো-র। সোস্যাল মিডিয়ায় তার ওয়েইবো অ্যাকাউন্টটির ফলোয়ার প্রায় ২০ লক্ষ। চিনের সবচেয়ে ধনী কুকুর ৮ বছরের এই কোকো কালো, গোলাপী  রঙের আইফোন ৭ হ্যান্ডসেটগুলি নিয়ে ছবির জন্য পোজ দিয়েছে বলে জানিয়েছে ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’। অ্যাকাউন্টে সিকং ক্যাপশনে লিখেছেন, সোস্যাল মিডিয়ায় লোকে নিজেদের কী কী জিনিস দেখায়, জানি না। দেখানোর কিছুই নেই। না কিনে উপায় ছিল না। পোস্টটি কয়েক হাজার শেয়ার, কমেন্টস পেয়েছে। চিনে একটি আইফোন ৬ এর দাম ১০৪৭ মার্কিন ডলার, তার চেয়ে বড় আইফোন ৭ প্লাসের দাম ১১৯৭ মার্কিন ডলার। নামী আন্তর্জাতিক ম্যাগাজিন ফর্বস-এর হিসাবে সিকং-এর বাবার মোট সম্পত্তির পরিমান ৩৩.৩ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের ধনীতম মানুষের তালিকায় তিনি আছেন ২০ নম্বরে। গত বছর সিকং-ই নিজের কুকুরকে ৩৭ হাজার মার্কিন ডলার মূল্যের দুখানি অ্যাপল ঘড়ি পরিয়ে সেই ছবি পোস্ট করেছিলেন। যার তুমুল নিন্দা-সমালোচনা হয়েছিল চিনে। এমনকী বিয়ের বাজারে দেশের সবচেয়ে সুযোগ্য পাত্র হওয়ার সুবাদে তাঁকে ‘নেশনস হাজবেন্ড’ তকমাও দেওয়া হয়েছে। কোকোর জন্মদিন পালনে অনলাইন দোকানও খুলেছিলেন সিকং। তবে এভাবে সারমেয়কে নিয়ে বাড়াবাড়ি করায় চিনা মিডিয়ায় তাঁর নিন্দা-সমালোচনাও হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War: ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
Berlin Pride Attack : উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget