এক্সপ্লোর

Sri Lanka Crisis: পদত্যাগ ঘোষণা করেও জনরোষে, কলম্বোয় দাউদাউ করে জ্বলছে রনিলের নিজস্ব বাড়ি

Ranil Wickremesinghe: শনিবার পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান রনিল। তবে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন কিনা, রাত ৯টা পর্যন্ত তা স্পষ্ট হয়নি।

কলকাতা: অস্থিরতা মাথাচাড়া দিতেই পদত্যাগের ঘোষণা করেছেন। তা-ও জনরোষ থেকে রক্ষা পেলেন না শ্রীলঙ্কার (Sri Lanka Crisis) প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘে (Ranil Wickremesinghe)। প্রেসিডেন্টের বাসভবনে আগেই ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা। এ বার সরকারি বাসভবনে নয়, রনিলের নিজস্ব বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হল । সোশ্যাল মিডিয়ায়, যে ভিডিও সামনে এসেছে, তাতে দাউদাউ করে জ্বলতে দেখা গিয়েছে রনিলের বাড়িটিকে। তাঁর বাড়িতে ঢুকে একাধিক গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।

শ্রীলঙ্কায় এ বার প্রধানমন্ত্রীর নিজস্ব বাড়িতে আগুন

শনিবার পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান রনিল। তবে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন কিনা, রাত ৯টা পর্যন্ত তা স্পষ্ট হয়নি। বরং রনিলের ট্যুইটার হ্যান্ডলে পরিচয় হিসেবে এখনও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীই লেখা রয়েছে। তার মধ্যেই তাঁর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা সামনে আসে। প্রধানমন্ত্রীর দফতর থেকে বিষয়টির সত্যতা স্বীকার করা হয়েছে। একটি বিবৃতি জারি করে বলা হয়, ‘প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘের নিজস্ব বাড়িতে বিক্ষোভকারীরা ঢুকে পড়েছেন। বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন তাঁরা।’

আরও পড়ুন: Ranil Wickremesinghe Resigns: শ্রীলঙ্কায় এবার সর্বদলীয় সরকার! প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফার ঘোষণা রনিলের

চরম অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। সরকারি কোষাগারে সঞ্চিত বিদেশি মুদ্রা শূন্যে গিয়ে ঠেকেছে। তার ফলে, খাবার, ওষুধ, জ্বালানি এবং শুরু করে নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের আমদানিতে ছেদ পড়েছে। খাদ্যসঙ্কট দেখা দিয়েছে দেশজুড়ে। প্রায় ২ কোটি ২০ লক্ষ মানুষ খাদের কিনারায় পৌঁছে গিয়েছেন।

এর মধ্যেই আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার থেকে ৩০০ কোটি ডলার ঋণ পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল শ্রীলঙ্কা সরকার। তার জন্য দিন তিনেক আগেই নিজেদের দেউলিয়া ঘোষণা করে শ্রীলঙ্কা সরকার। তার পরই নতুন করে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। কাতারে কাতারে মানুষ এসে জড়ো হন রাজধানী কলম্বোয়।

হিংসাত্মক বিক্ষোভে ফের তপ্ত শ্রীলঙ্কা

শনিবার সকাল থেকে বিক্ষোভ আরও চরমে ওঠে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের ইস্তফার দাবিতে সরব হন বিক্ষোভকারীরা। ব্যারিকেড ভেঙে প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়েন সকলে। বিক্ষোভের আঁচ পেয়ে যদিও আগেই বাসভবন ছেড়ে সরে পড়েন রাজাপক্ষ। তাঁর পদত্যাগের দাবি তুলেছেন দেশের সাংসদরাও। তার আগেই পদত্যাগ করছেন বলে ঘোষণা করেন রনিল।

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget