এক্সপ্লোর

Ranil Wickremesinghe Resigns: শ্রীলঙ্কায় এবার সর্বদলীয় সরকার! প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফার ঘোষণা রনিলের

Sri Lanka Crisis: ট্যুইটারে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

কলম্বো: দেশজুড়ে অস্থিরতার মধ্যে শ্রীলঙ্কার (Sri Lanka Crisis) প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা রনিল বিক্রমসিঙ্ঘের (Ranil Wickremesinghe)। সুষ্ঠ ভাবে সরকার যাতে পরিচালিত হয়, নাগরিকরা যাতে থাকেন, তার জন্যই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। ট্যুইটারে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

গণবিক্ষোভের মধ্যে ইস্তফা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর

শনিবার কলম্বোর রাস্তায় জনসমুদ্র নেমে এসেছে। প্রেসিডেন্টের বাসভবনেও ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। গোতাবায়া রাজাপক্ষের ইস্তফার দাবিতে সরব গোটা দেশ। এমন পরিস্থিতিতে মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠক করেন রনিল। তার পর ট্যুইটারে পদত্যাগের ঘোষণা করেন। 

পদত্যাগের সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে ট্যুইটারে রনিল লেখেন, ‘‘সরকারি যাতে সুষ্ঠ ভাবে পরিচালিত হয়, নাগরিকরা যাতে নিরাপদে থাকেন, তাই দলের নেতাদের কথা মেনে নিয়েছি আমি, যাতে দেশে সর্বদলীয় সরকার গঠিত হয়। তার জন্য প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব আমি।’’

আরও পড়ুন: Viral Video: গা ঢাকা দিয়েছেন প্রেসিডেন্ট, খালি পড়ে বাসভবন, সুইমিং পুলে আহ্লাদ প্রতিবাদীদের

শ্রীলঙ্কার সাংসদ হর্ষ ডি সিলভা জানিয়েছেন, দলের সংখ্যাগরিষ্ঠ নেতৃত্ব রনিলের পদত্যাগে সায় দেন। পরবর্তী ৩০ দিন প্রেসিডেন্ট হিসেবে স্পিকার দায়িত্ব নিন বলেও একমত সকলে। পরে পার্লামেন্টে সাংসদদের মধ্যে থেকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হবে কাউকে। আগাম কয়েক দিনের মধ্যে শ্রীলঙ্কায় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে বলেও জানা গিয়েছে।

তীব্র অর্থনৈতিক সঙ্কটের (Sri Lanka Economic Crisis) মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, চাল-ডালে টান পড়েছে গৃহস্থের। দাবি উঠছে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের ইস্তফার। অথচ পদ ছাড়তে এখনই রাজি নন তিনি। এমন পরিস্থিতিতে, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় আছড়ে পড়েছে জনসমুদ্র। হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ, বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে এসে হাজির হয়েছেন। 

বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কার রাজধানী কলম্বো

শনিবার তাঁরা প্রেসিডেন্টের বাসভবনের উদ্দেশে রওনা দেন। পুলিশের সঙ্গে সংঘর্ষ পেরিয়ে, ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েন ভিতরে। কিন্তু সেখানে গোতাবায়ার দেখা পাননি তাঁরা। বিপদ বুঢে শুক্রবার রাতেই তিনি বাসভবন ছেড়ে গা ঢাকা অজ্ঞাত স্থানে রওনা দেন বলে জানিয়েছে সে দেশের সংবাদমাধ্যম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War: হরমুজ প্রণালীতে ফের জাহাজে হামলা, আগুনে ভস্মীভূত সবকিছু, প্রাণে বাঁচতে জলে ঝাঁপ, এখনও নিখোঁজ ১ ভারতীয়
হরমুজ প্রণালীতে ফের জাহাজে হামলা, আগুনে ভস্মীভূত সবকিছু, প্রাণে বাঁচতে জলে ঝাঁপ, এখনও নিখোঁজ ১ ভারতীয়
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Vietnam Boat Tragedy: ভিয়েতনামে ভয়াবহ নৌকাডুবি, অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু
ভিয়েতনামে ভয়াবহ নৌকাডুবি, অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু
Space Mirror: আয়না বসছে মহাকাশে, ২৪ ঘণ্টা মিলবে সূর্যালোক, রাত হবে দিনের মতো, বিজ্ঞানীদের আপত্তি উড়িয়ে অনুমতি দিয়ে দিল আমেরিকা
আয়না বসছে মহাকাশে, ২৪ ঘণ্টা মিলবে সূর্যালোক, রাত হবে দিনের মতো, বিজ্ঞানীদের আপত্তি উড়িয়ে অনুমতি দিয়ে দিল আমেরিকা

ভিডিও

Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের
TMC News: 'উনি তো আমন্ত্রিত নন', 'ঋতব্রত-তৃণমূল'-র বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে বললেন ঋতব্রত
Suvendu Adhikari News: 'আমরা চাই না, কোনও সংস্থা সরাসরি জমি কিনে আরেকটা সিঙ্গুর-নন্দীগ্রাম হোক', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sukanta Majumdar: 'সব ব্যাঙ-এর মতো লাফ দিয়ে দিয়ে এদিকে, ওদিকে যাচ্ছে', তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget