এক্সপ্লোর

Sri Lanka Economic Crisis: পরিস্থিতি হাতের বাইরে, নিজেকে ঋণখেলাপি ঘোষণা শ্রীলঙ্কার

Sri Lanka Crisis: ভয়াবহ সঙ্কটে শ্রীলঙ্কার অর্থনীতি। যাবতীয় বিদেশি ঋণে নিজেদের ঋণখেলাপি ঘোষণা করল শ্রীলঙ্কা।

কলম্বো: ভয়াবহ সঙ্কটে শ্রীলঙ্কার অর্থনীতি। যাবতীয় বিদেশি ঋণে নিজেদের ঋণখেলাপি ঘোষণা করল শ্রীলঙ্কা। মঙ্গলবার ঘোষণা করা হয়েছে। মোট ৫১ বিলিয়ন মার্কিন ডলারের বিদেশি ঋণ রয়েছে ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্রটির। এখন যা পরিস্থিতি তাতে এই বিপুল পরিমাণ ঋণ মেটানো সম্ভব নয় তাদের পক্ষে, জানাল শ্রীলঙ্কা।

কেন এই পদক্ষেপ?
সংবাদ সংস্থা সূত্রে খবর, প্রবল আর্থিক সঙ্কটে ভোগা দেশটির বিদেশি মুদ্রা ভাণ্ডার শেষ। সেই কারণেই আমদানি করতে পারছে না শ্রীলঙ্কা। এই কারণেই প্রবল জ্বালানি সঙ্কটে ভুগছে ভারতের প্রতিবেশী দেশটি। বিদেশি মুদ্রার ভাণ্ডার শেষ হয়ে যাওয়ায় এখন এটাই একমাত্র পথ বলে মনে করছে শ্রীলঙ্কা প্রশাসন। শ্রীলঙ্কার বিদেশমন্ত্রক থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে একথা। এখনই দেশের অর্থনৈতিক অবস্থার যাতে আর খারাপ পরিস্থিতির দিকে না যায় তার চেষ্টা চালাচ্ছে সরকার, জানিয়েছে শ্রীলঙ্কা প্রশাসন।  

কী পরিস্থিতি:
বিদেশি মুদ্রার অভাবে তেল আমদানি করতে না পারায় এখন প্রবল সঙ্কট চলছে জ্বালানিতে। যার ফলে প্রতিদিন দীর্ঘক্ষণ লোডশেডিং থাকছে শ্রীলঙ্কায়। ১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকে এই প্রথম এমন ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটের মুখে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। আকাশ ছুঁয়েছে খাবারের দাম। ডিজেলের অভাবে একাধিক পাওয়ার প্ল্যান্ট বসে গিয়েছে, যার ফলে বিদ্যুৎ সঙ্কটও ভয়াবহ জায়গায় গিয়েছে। আমদানিতে টান পড়ায় ঝাঁপ বন্ধ হওয়ার মুখে তেল শোধনাগারগুলিও। শ্রীলঙ্কার সবচেয়ে বেশি ঋণ রয়েছে চিনের কাছে। ঋণ রয়েছে ভারতের কাছেও। দুই দেশের কাছেই ঋণ মকুবের আর্জি জানিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু ভারত ও চিন দুই দেশই তার বদলে আরও ঋণ দেওয়ার বার্তা দিয়েছে।

প্রবল বিক্ষোভ:
দেশের এই আর্থিক পরিস্থিতিতে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে সে দেশে। রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। তার জেরে রাজনৈতিক ডামাডোলও চলেছে প্রতিবেশি দ্বীপরাষ্ট্রটিতে। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কা থেকে ভারতে চলে আসার ঘটনাও ঘটছে। রবিবার ১৯ জন শ্রীলঙ্কার শরণার্থী তামিলনাড়ু উপকূলে পৌঁছেছেন। সরকারি সূত্রে জানা গেছে, এই উনিশের মধ্যে নারী ও শিশুরাও ( Sri Lankan refugees) রয়েছেন। তাঁরা সবাই শ্রীলঙ্কার উত্তরাঞ্চল থেকে দুটি পৃথক নৌকায় করে রামেশ্বরম উপকূলে পৌঁছেছেন। সর্বশেষ পাওয়া খবর অনুসারে, ২২ মার্চ থেকে মোট ৩৯ জন শ্রীলঙ্কার থেকে তামিলনাডুতে এসে পৌঁছেছেন।

আরও পড়ুন:  এখনই ভোট হোক পাকিস্তানে, দাবি গদিচ্যুত ইমরানের 

সেরা শিরোনাম

Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget