এক্সপ্লোর

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে মেট্রো ট্রেনে বিস্ফোরণ, মৃত ১০, আহত ৫০, শোকপ্রকাশ পুতিন, মোদীর

মস্কো: রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের ভূগর্ভস্থ চলন্ত ট্রেনে বিস্ফোরণে মৃত ১০, আহত প্রায় ৫০।

রুশ সংবাদসংস্থা ইতার তাস সূত্রে খবর, সোমবার সেন্ট পিটার্সবার্গ স্টেশনে একটি চলন্ত ট্রেনে বিস্ফোরণ ঘটে। জানা গিয়েছে, সেনায়া প্লোসচাদ ও টেকনোলজিচেস্কি স্টেশনের মাঝে এই বিস্ফোরণটি ঘটে। যদিও, রাশিয়ার অপর এক সংবাদমাধ্যম রিয়া নভোস্তি সূত্রে দাবি করা হয়েছে, সম্ভবত দুটি মেট্রো স্টেশনে বিস্ফোরণ ঘটেছে।

বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেন কয়েকজন যাত্রী। সেখানে দেখা যায়, শহরের মধ্যবর্তী একটি স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে। বিস্ফোরণের চোটে ট্রেনের দরজা প্রায় দুমড়ে গিয়েছে। কয়েকজনের দেহ মাটিতে পড়ে রয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করতে আটটি অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছে যায়। শুরু হয়ে যায় উদ্ধারকার্য। নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে বহু মেট্রো স্টেশন। মস্কোর ডেপুটি মেয়র ম্যাক্সিম লিকসুতভ জানান, বিস্ফোরণের পর গোটা শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে, বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই অন্য একটি স্টেশন থেকে আরেকটি বিস্ফোরক উদ্ধার করে দেশের নিরাপত্তা এজেন্সি। রাশিয়ার ন্যাশনাল অ্যান্টি টেররিজম কমিটি (এনএকে)-কে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, ভস্তানেয়া স্টেশন থেকে একটি বিস্ফোরক উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে রুশ পুলিশ।

এদিনই শহরের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিস্ফোরণের পর সেই সূচি নিয়ে ধন্দে রুশ গোয়েন্দা সংস্থা। এদিন বিস্ফোরণে হতাহতদের পরিবারকে গভীর সমবেদনা জানান পুতিন। এদিকে, বিস্ফোরণটি কোনও সন্ত্রাস-হামলা কি না তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

বিস্ফোরণে গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন টুইটারে তিনি লেখেন, সেন্ট পিটার্সবার্গ মেট্রো স্টেশনের বিস্ফোরণে নিহতদের জন্য গভীর শোকাহত।

[embed]https://twitter.com/narendramodi/status/848906676216385537[/embed]

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget