এক্সপ্লোর

আচমকা হাতে এসে পড়েছে ১ মিলিয়ন ডলার, কেনাকাটায় মাতল ছাত্রী, পরে জানল সব মিথ্যে

জোহানসবার্গ: দামি দামি জামাকাপড়, দামি স্মার্টফোন কেনা, পার্টি দেওয়া- কী করেনি সে! পরে জানতে পারল, যে টাকার ভরসায় সে এইভাবে সব কিছু উড়িয়ে পুড়িয়ে দেওয়ার নেশায় মেতেছিল, সেই টাকা এসেছিল ভুল করে, তা প্রত্যাহারও করে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মেয়েটি দক্ষিণ আফ্রিকার ওয়াল্টার সিসুলু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ দেয় এমন এক সংস্থা ভুল করে জুন মাসে তার অ্যাকাউন্টে ১৪ মিলিয়ন র‍্যান্ড জমা করে, ডলারে যার মূল্য ১ মিলিয়ন। যদিও খাওয়ার খরচ হিসেবে বাস্তবে তার ১০৭ ডলারের বেশি পাওয়ার কথা ছিল না। আনন্দে পাগল ছাত্রীটি এত টাকা নিয়ে কী করবে বুঝতে না পেরে যাচ্ছেতাই রকম খরচ করতে শুরু করে। জুন মাসে তার অ্যাকাউন্টে পড়েছে ওই ১ মিলিয়ন ডলার। আর অগাস্টের মধ্যে সে উড়িয়ে দিয়েছে ৬১,২৫০ ডলার। এই সোমবার তার এক সহপাঠী এই ভুল সম্পর্কে সংস্থাটিকে জানায়। সঙ্গে সঙ্গে তার অ্যাকাউন্ট থেকে তারা প্রত্যাহার করে বাকি টাকা। কিন্তু বেশিরভাগ টাকাই তো খরচ করে ফেলেছে সে, তার কী হবে। সংশ্লিষ্ট সংস্থা জানিয়েছে, তাকেই শোধ দিতে হবে বাকি টাকা, কারণ চুক্তি অনুযায়ী ধার নেওয়া টাকা ফেরত দিতে ছাত্রছাত্রীরা প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ববিদ্যালয় তদন্ত করে দেখছে, এত টাকা ওই ছাত্রীর অ্যাকাউন্টে গেল কী করে। আর প্রাথমিক ধাক্কা কাটিয়ে ছাত্রীটিও নিশ্চয়ই তদন্ত করে দেখবে, তার এত বড় শত্রুতা করে কোন বন্ধুরূপী দুশমন ওই ১ মিলিয়ন ডলারের কথাটা বিশ্ববিদ্যালয়ের কানে তুলে দিল!
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Iran Israel War: নয়া শাসক মোজতবা খামেনেইয়ের নামে মিসাইল, ফের আক্রমণাত্মক ইরান, হামলা ইজরায়েলে
নয়া শাসক মোজতবা খামেনেইয়ের নামে মিসাইল, ফের আক্রমণাত্মক ইরান, হামলা ইজরায়েলে
News Live Updates : বাহরিনের তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা
বাহরিনের তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা
Bangladesh News: আচমকাই বন্ধ হচ্ছে বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় ! কেন এই সিদ্ধান্ত ?
আচমকাই বন্ধ হচ্ছে বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় ! কেন এই সিদ্ধান্ত ?
Bangladesh News : বাংলাদেশের মন্দিরে বিস্ফোরণ, পৃথক ঘটনায় নিহত ২ হিন্দু; ফের প্রশ্নের মুখে সংখ্যালঘু নিরাপত্তা !
বাংলাদেশের মন্দিরে বিস্ফোরণ, পৃথক ঘটনায় নিহত ২ হিন্দু; ফের প্রশ্নের মুখে সংখ্যালঘু নিরাপত্তা !

ভিডিও

India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ২ : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ আমজনতার হেঁসেলেও । ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
Stock Market Crash : ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
HooliGaanIsm: '৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
'৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
Embed widget